Thursday, June 11, 2026

করোনা- ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করার শেষ তারিখ ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

প্রথম পর্যায়ে করোনা- ভ্যাকসিনের ( vaccine) জন্য নাম নথিভুক্ত করার শেষ তারিখ (last date) জানালো কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের তরফে সব রাজ্যকে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের নাম আগামী ১২ জানুয়ারি মধ্যরাতের মধ্যে নথিভুক্ত করে ফেলতে হবে। আর প্রথম সারির করোনা যোদ্ধাদের নাম নথিভুক্ত করার কাজ শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে।

নাম নথিভুক্তির জন্য যে ফোন নম্বর রেজিস্টার করা হবে, সেই নম্বরেই জানিয়ে দেওয়া হবে ভ্যাকসিনের পাওয়ার দিন। প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধারা৷ তাঁদের নাম Cowin পোর্টালে নথিভুক্ত করার শেষ দিন বেঁধে দিল কেন্দ্র। প্রসঙ্গত, গোটা দেশে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে ১৬ জানুয়ারি থেকে।

কেন্দ্র বলেছে:

◾স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে আগামী ১২ জানুয়ারি মধ্যরাতের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে।

◾প্রথম সারির করোনা যোদ্ধাদের নাম নথিভুক্ত করার শেষদিন ২৫ জানুয়ারি।

◾এখনই অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। Cowin ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে৷

◾নাম নথিভুক্ত করতে দিতে হবে পরিচয় পত্র।

◾দুটি ডোজ নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে একই পরিচয় পত্র।

◾পৃথক হলে ভ্যাকসিন দেওয়া হবে না বলে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে৷

◾যে ফোন নম্বরটি রেজিস্টার করা হবে, সেই নম্বরেই জানিয়ে দেওয়া হবে ভ্যাকসিনের পাওয়ার দিন।

আরও পড়ুন-করোনার টিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Advt

Related articles

হরিয়ানায় খুন জিমের মালিক, ৫ সেকেন্ডে চলল ১০ রাউন্ড গুলি

দিনে দুপুরে হরিয়ানায়( Haryana) খুন জিমের মালিক(Gym Owner)। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের এক তরুণ হাঁসি এলাকার একটি...

প্রচণ্ড ঔদ্ধত্য! অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে মামলা ছাড়লেন কল্যাণ-সহ টিম

আপাতত তিন সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না- কলকাতা হাই কোর্টের এই নির্দেশে যখন কিছুটা স্বস্তিতে তৃণমূলের (TMC)...

নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে আলোচনা সম্ভাবনা

মাইক্রোফোন বিতর্ক পিছনে ফেলে এবার নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting) বাংলার মুখ্যমন্ত্রীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সময় বদলেছে, বদলেছে...

জেনে নিন বৃহস্পতিবার বাজারে পেট্রোল- ডিজেলের দামের হেরফের

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel price) নতুন দাম জারি করে সরকারি তেল বিপণন...