Thursday, June 11, 2026

করোনার টিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Date:

Share post:

আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ (corona vaccination)শুরু হবে। তার আগে আজ করোনার টিকাকরণ ব্যবস্থা নিয়ে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের (chief minister)সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister narendra modi)। থাকবেন মুখ্যনন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(chief minister mamta banerjee)।  এদিন বিকেল চারটেয় ভিডিও কনফারেন্সের (through video conference)মাধ্যমে টিকাকরণের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

এদিকে দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। দৈনিক সুস্থতার  গড় সংখ্যা গতকালের নিরিখে একই আছে। দৈনিক মৃত্যুতে দেশে আজ তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ১৬০ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৫।

আরোও পড়ুন – বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ঠাসা কর্মসূচি, উত্তরে শুভেন্দুর পাল্টা দক্ষিণে অভিষেক

Advt

Related articles

মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার...

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...