Friday, June 26, 2026

বিজেপি’র কৌশলে জল ঢেলে দলের মুখ্যমন্ত্রীর নাম জানালেন সৌমিত্র খাঁ

Date:

Share post:

বাংলায় ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও জানেন না বিজেপির শীর্ষ নেতারাই৷ কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়, (Sourav ganguly), কখনও দিলীপ ঘোষ,(Dilip Ghosh) কখনও বা অন্য নাম নিয়ে জোর জল্পনা চলছে বিজেপির (bjp) অন্দরেই৷ একাধিক নাম বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ভেসে চলেছে৷ এই বিষয়টি নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের মুখে কুলুপ৷ কুলুপ এই কারনেই, তারা নিজেরাও জানেন না কোন সেই নাম ! অনেকের মতে এই ধন্দ তৈরি করাই বিজেপির গেমপ্ল্যান৷

ঠিক সেই সময়ে মুখ খুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ( MP soumitra khan) সাফ জানালেন এ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষই৷ সৌমিত্রর এই মন্তব্যে বেজায় অস্বস্তিতে বঙ্গ-বিজেপি।

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক জনসভায় সোমবার সৌমিত্র খাঁ বলেছেন, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল ভাঙবে। মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সংসার করেননি। আমার দৃঢ় বিশ্বাস উনিই মুখ্যমন্ত্রী হবেন। তিনিই রাজ্য চালাবেন।”

আরও পড়ুন:হুমকি ফোন! থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম নিয়ে বারবারই রহস্য তৈরি করেছে বিজেপি৷ ভোটে নরেন্দ্র মোদিকে মুখ করেই লড়াই করার সিদ্ধান্ত বিজেপির। বলা হয়েছে, বাংলার ‘ভূমিপুত্র’-ই বসবেন মুখ্যমন্ত্রীর আসনে৷ এরই মাঝে সৌমিত্র খাঁয়ের এই মন্তব্যে বিজেপির ‘খেলা’ ভণ্ডুল হতে পারে বলে মনে করছে বিজেপিই।

Advt

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...