Saturday, March 14, 2026

রাজ্যবাসী নির্ভয়ে মুরগির মাংস খান : পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন

Date:

Share post:

রাজ্যবাসী নির্ভয়ে মুরগির মাংস খান। গুজবে কান দেবেন না। তবে অন্যান্য রাজ্যের বার্ড ফ্লু-র আঁচ যাতে এ রাজ্যে না লাগে, তার জন্য মুরগি ও পাখির খামারগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন। দেশজুড়ে ১২টির ও বেশি রাজ্যে ইতিমধ্যেই বার্ড ফ্লু ছড়িয়েছে। পাখির মৃত্যুও বাড়ছে।  পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন’- এর সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় গত দু’দিনে পশ্চিমবঙ্গে মুরগির মাংসের বিক্রি ২০ শতাংশ কমেছে। তবে সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন, গুজবে কান দেবেন না। গুজবের কারণেই আতঙ্ক ছড়াচ্ছে। যার ফলে মুরগির মাংসের বিক্রি কমছে।

এ রাজ্যে বার্ড ফ্লু ঠেকাতে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কলকাতা- সহ প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সচেতনতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রাণিসম্পদ দফতর সূত্রের খবর, প্রতি সপ্তাহে এ রাজ্যে দু’কোটি পঞ্চাশ লক্ষ কেজি মুরগির মাংস প্রয়োজন পরে। প্রতিদিন ডিম দরকার পরে তিন লক্ষ। মদনমোহনবাবুর কথায়, ”স্রেফ গুজবের কারণে গত দু’দিনে মুরগির মাংসের পাশাপাশি ডিম বিক্রিও ২০ শতাংশ কমেছে।” পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্‍স্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদার বলেছেন, বার্ড ফ্লু পাখিদের ইনফ্লুয়েঞ্জা। তবে এই ভাইরাস মানুষের দেহে ছড়ায় না। রাজ্যবাসী নির্ভয়ে মুরগির মাংস খান। গুজবে কান দেবেন না। তবে অন্যান্য রাজ্যের বার্ড ফ্লু-র আঁচ যাতে এ রাজ্যে না লাগে, তার জন্য মুরগি ও পাখির খামারগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি খামার মালিকদের উদ্দেশ্যে বলেছেন, রাজ্যের খামারগুলিকে জৈব সুরক্ষার ব্যবস্থা করতে হবে। নিয়মিত পরিষ্কার করে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। খামার চত্বরে চুন ছড়ানো এবং সোডিয়াম হাইপোক্লোরাইট জলে মিশিয়ে স্প্রে করতে হবে। প্রতিটি খামারের প্রবেশদ্বারে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ‘ফুটবাথ’ ব্যবহার করতে হবে। খামারে পাখি বা মুরগির অস্বাভাবিক মৃত্যু হলেই অবিলম্বে প্রাণি চিকিত্‍সকের পরামর্শ নেওয়া উচিত। মৃত পাখিটিকে মাটির অন্তত তিন ফুট নিচে  পুঁতে দিতে হবে।

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...