Tuesday, June 23, 2026

আইলিগে মহামেডানের মুখোমুখি চার্চিল, তিন পয়েন্ট চাইছেন হাবিয়া

Date:

Share post:

বৃহস্পতিবার আইলিগের ( I-league) দ্বিতীয় ম‍্যাচে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং (mohammedan sporting club) । প্রতিপক্ষ চার্চিল ব্রার্দাস ( churchill brothers) । শেষ ম‍্যাচে সুদেভা এফসিকে ( sudeva fc) ১-০ গোলে হারিয়ে ছিল জোসে হাবিয়ার ( Jose Hevia)দল। চার্চিল ম‍্যাচেও তিন পয়েন্ট চাইছে তিনি।

দীর্ঘ সাত বছর পর আবারও আইলিগের মূল পর্বে সাদা-কালো ব্রিগেড। শেষ ম‍্যাচে লিগের নতুন দল সুদেভা এফসির বিরুদ্ধে জয় পেয়েছিল মহামেডান। তবে তা এসেছিল ম‍্যাচের দ্বিতীয়ার্ধে। বুধবার ম‍্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে সাদা-কালো কোচ জোসে হাবিয়া বলেন, “চার্চিলের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য আমাদের। শেষ ম‍্যাচে সুদেভা এফসির বিরুদ্ধে ম‍্যাচের দ্বিতীয়ার্ধে গোল পেয়েছিল দল। তবে চার্চিলের বিরুদ্ধে শুরু থেকেই গোলের জন‍্য ঝাপাব আমরা।

প্রথম ম‍্যাচে জয় পাওয়ার বেশ ফুরফুরে মেজাজে সাদা-কালো ব্রিগেড। চার্চিলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান ফুটবলার কিংসলে( Eze Kingsley) । তবে সুদেভা এফসির তুলনায় যে চার্চিল বেশ শক্তিশালী। তা ভালই জানেন তিনি। তাই তো ম‍্যাচে নামার আগে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টিতে যেতে নারাজ কিংসলে। বৃহস্পতিবার চার্চিলের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইছেন তিনি।

আরও পড়ুন:সৌরভ, জয় শাহের হস্তক্ষেপে স্বস্তির খবর ভারতীয় দলে

Advt

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...