Friday, April 3, 2026

রাজ্যে ভোট নির্বিঘ্ন করতে কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি বাহিনী দাবি কমিশনের

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷
দফায় দফায় বাংলায় আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার-সহ পদস্থ কর্তারা৷ ঘন ঘন বৈঠক
করছে কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রক। পাঁচ রাজ্যে আগামী ৩-৪ মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা৷ তবে কমিশনের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গ। অতীতের যে কোনও নির্বাচনে এ রাজ্যে হিংসার ঘটনাসমূহ খতিয়ে দেখে এবার কোনও ঝুঁকিই নিতে চাইছে না কমিশন। তাই পশ্চিমবঙ্গের ভোটের জন্য এখনই কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন৷ এই অনুরোধ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকও সেরে ফেলেছে কমিশন৷ সূত্রের খবর, আসন্ন নির্বাচনে বাংলার জন্য ৮০০ কোম্পানি আধা-সামরিক বাহিনী চেয়েছেন কমিশন। কেন্দ্রও অরাজি হয়নি৷ কিছুদিনের মধ্যেই রাজ্যে দফায় দফায় বাহিনী ঢোকার পর্ব শুরু হবে বলে কমিশনের দাবি৷
গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে এসেছিলো ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। করোনা-আবহে কেন্দ্রপিছু বুথের সংখ্যা অনূকটাই বৃদ্ধি পেতে চলেছে বলে এবার অবাধ ও শান্তিপূর্ণ করতে আরও ৫১ কোম্পানি অতিরিক্ত বাহিনী কেন্দ্রের কাছে চেয়েছে কমিশন। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের মতো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনও হবে ৭ পর্যায়ে। ফলে ভোটের সূচি অনুসারে এই বাহিনীকে জলায় জেলায় মোতায়েন করা হবে৷ প্রয়োজনে আরও বাহিনী বরাদ্দ করতেও প্রাথমিকভাবে সম্মত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এদিকে গত মঙ্গলবার ফের রাজ্যে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। গত মাসেও তিনি রাজ্যে এসে নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রথম পর্যায়ের বৈঠক সেরে গিয়েছেন। বুধবার তাঁর বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে বসার কথা। তার আগে স্বরাষ্ট্র মন্ত্রক ও কমিশনের বৈঠকে স্পষ্ট, এবার বাংলার ভোট অবাধ ও হিংসামুক্ত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ৷

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...