Friday, April 3, 2026

মকর সংক্রান্তিতে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে কলকাতায়

Date:

Share post:

অক্ষরে অক্ষরে মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। পূর্বাভাস ছিল, মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়বে রাজ্যজুড়ে। তাই-ই হয়েছে। মকর সংক্রান্তির একদিন আগে থেকেই তাপমাত্রার পারদ নামছে চড়চড়িয়ে। আগামী কয়েকদিন তাপমাত্রার পতন অব্যাহত থাকবে। ফলে মকর সংক্রান্তিতে হাড় কাঁপানো শীত পড়বে রাজ্যজুড়ে । গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে, তৃতীয়স্থানে ২০২১। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে হিমেল পরশ।

 

এর আগে মঙ্গলবারও ৩ ডিগ্রি নেমেছিল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছিল ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার ভোর থেকেই ফের শীতের আমেজ অনুভূত হয়। আগামী কয়েকদিন ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছিল আবহাওয়া দফতর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশিভোর থেকেই শীতের আমেজ। ফের পড়তে শুরু করেছে পারদ। মঙ্গলবারের ধারা বজায় রেখে তাপমাত্রা কমল বুধবারও। আগামী দু দিনে পারদ পতনের সম্ভাবনা রয়েছে, জানাল আবহাওয়া দফতর। জেলাগুলিতেও জাঁকিয়ে শীতের আমেজ। এই নিয়ে গত ২ দিনে ৫ ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রা। মকর সংক্রান্তির আগে ফিরল শীতের আমেজ।

 

 

 

 

 

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...