Thursday, June 11, 2026

ফেব্রুয়ারিতে রনজি ট্রফি, ইঙ্গিত বোর্ডের

Date:

Share post:

আগামী ফেব্রুয়ারিতেই বসতে পারে ঘরোয়া ক্রিকেটের (Domestic Cricket) সবচেয়ে ঐতিহ্যবাহী রনজি ট্রফি (Rajniti Trophy) টুর্নামেন্ট। এমনই ইঙ্গিতই দিয়েছে বিসিসিআই (BCCI)। আগামী ১৭ জানুয়ারি অ্যাপেক্স কাউন্সিলের (Apex Council) বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে।

সম্প্রতি, জৈব সুরক্ষা বলয়ের ঘেরাটোপে শুরু হয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। যে ৬টি ভেন্যুতে খেলা হচ্ছে সেখানেই রনজি ট্রফি করতে চায় বোর্ড। ফরম্যাট কিছুটা বদল করে ফেব্রুয়ারিতে হতে পারে টুর্নামেন্ট। এছাড়াও যেসব বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে —

(১) ২০২৩-২০৩১ সালের মধ্যে ভারতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঠিক হতে পারে।

(২) আইপিএলে দশ টিমের খেলা নিয়েও আলোচনা হবে।

(৩) দেশের মাটিতে অক্টোবর-নভেম্বরে পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজনে কর সংক্রান্ত বিষয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তার সমাধান সূত্র খোঁজা হতে পারে।

(৪) এনসিএ’র বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

(৫) চতুর্থ ও পঞ্চম অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক কবে হবে, তার দিন ঠিক করা হবে।

 

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...