Saturday, April 4, 2026

শনিবার রাজ্যে টিকাকরণ: কর্মসূচির সূচনায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কোভিশিল্ড (Covishild)। শনিবারই থেকে রাজ্য জুড়ে শুরু হবে টিকাকরণ। সেদিন নবান্ন থেকে ভার্চুয়ালি এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। ভিডিও কনফারেন্সে বিষয়টির তদারকিও করার কথা রয়েছে তাঁর। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, যাঁরা টিকা নেবেন, স্বাস্থ্যকর্মী তাঁদের সঙ্গে কথা বলবেন মমতা।

বৃহস্পতিবারের মধ্যেই সব মেডিক্যাল কলেজে (Medical College) টিকা বণ্টনের কাজ শেষ হবে। প্রথম দফায় বাংলায় প্রায় ৭ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ পৌঁছেছে। এর মধ্যই বেলেঘাটা আইডি, এনআরএস, স্কুল অব ট্রপিক্যাল, আরজি কর-সহ কলকাতার প্রায় সব মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালেই প্রয়োজন মতো কোভিশিল্ড পৌঁছনোর কাজ শেষ হয়েছে।
কোথায় কত ভ্যাকসিন:
এসএসকেএম (SSKM): 4250
এনআরএস (NRS): 3350
আরজি কর (Rg kar): 4250
সিএনএসসি (Cnmc): 1620
চিত্তরঞ্জন সেবাসদন (Chittaranjan sebasadan): 850
সিএমসিএইচ (CMCH): 3990

কিছু কোভিশিল্ড বালিগঞ্জের স্টোরে রাখা হচ্ছে। কলকাতার জন্য বরাদ্দ করা হয়েছে ৯৩৫০০ ডোজ।

আরও পড়ুন:কোন পথে? শতাব্দী রায়ের ফেসবুক পোস্ট নিয়ে চাঞ্চল্য

টিকাকরণের সময় সমস্যা এড়াতে রাজ্য জুড়ে দুদফায় টিকা ড্রাই রান হয়েছে। প্রথম দফায় কোভিড হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা টিকা পাবেন। তারপর পুলিস, প্রশাসনের কর্তা-সহ সাধারণ মানুষ পাবেন ধাপে ধাপে। জানা গিয়েছে কো-উইন অ্যাপের মাধ্যমে নাম, ঠিকানা, ফোন নম্বর লিপিবদ্ধ করা হবে প্রথম ডোজ দেওয়ার সময়।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...