Wednesday, June 24, 2026

করোনা ভ্যাকসিনের আঠারো হাজার ডোজ শিলিগুড়িতে

Date:

Share post:

অবশেষে প্রতীক্ষার অবসান। বুধবার, কড়া নিরাপত্তার ঘেরাটোপে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসাপাতাল এসে পৌঁছায় করোনা ভ্যাকসিনের (Corona Vaccin) ১৮ হাজার ডোজ । আপাতত সেগুলি মজুত করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দার্জিলিং জেলার জন্য বরাদ্দ হয়েছে কোভিশিল্ড-এর (Covishild) ১৮ হাজার ডোজ । বৃহস্পতিবার, সকাল থেকেই এই ভ্যাক্সিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (Nort Bengal Medical College) স্টোরে মজুত করা শুরু হবে। স্টোর করার পর দার্জিলিং-এর একাধিক জায়গায় বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে এই টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের।

আরও পড়ুন:শনিবার রাজ্যে টিকাকরণ: কর্মসূচির সূচনায় মুখ্যমন্ত্রী

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। জেলার মোট ৩৯টি জায়গা থেকে শুরু হবে এই ভ্যাকসিন দেওয়ার কাজ। তবে প্রথম পর্যায়ে ১৩টি স্থান থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী সহ কেরোনা যোদ্ধাদের এই ভ্যাকসিন দেওয়া হবে। দিন কয়েক আগে জেলার তিনটি কেন্দ্রে ড্রাই রান করা হয়।

Advt

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...