Thursday, February 26, 2026

কাল কেন্দ্র-কৃষক বৈঠক ঘিরে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টের কমিটি থেকে পদত্যাগ

Date:

Share post:

কৃষক আন্দোলনের (farmers protest) ৫০ দিনের মাথায় কৃষি আইন (farm law) নিয়ে সমস্যা কাটার পরিবর্তে তা আরও জটিল আকার নিল। প্রথমত, সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া চার সদস্যের কমিটি থেকে পদত্যাগ করলেন কৃষক সংগঠনের নেতা। অন্যদিকে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি আইন পর্যালোচনার কাজ শুরু করায় আগামীকাল পূর্ব নির্ধারিত কেন্দ্র-কৃষক বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকার ও কৃষক সংগঠনের একাংশ মনে করছেন, সর্বোচ্চ আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করায় এখন আর এধরনের বৈঠক করার যৌক্তিকতা নেই। সেক্ষেত্রে কাল নবম রাউন্ডের আলোচনা আদৌ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এছাড়া কৃষক সংগঠনগুলির বক্তব্য, সরকারের কাছে তাদের একমাত্র দাবি, তিনটি কৃষি আইন পুরোপুরি বাতিল করা। কিন্তু গত আটটি বৈঠকে মোদি সরকার যে অনমনীয় মনোভাব নিয়েছে তাতে নতুন করে আবার বৈঠকে বসে লাভ কী?

এদিকে সুপ্রিম কোর্টের গঠন করা বিশেষজ্ঞ কমিটিতে শুধুমাত্র কেন্দ্রের কৃষি আইনের সমর্থক ব্যক্তিরা জায়গা পাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই এই কমিটি থেকে পদত্যাগের ঘটনা ঘটল। সুপ্রিম কোর্টের কমিটি থেকে সরে দাঁড়ালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি ভূপেন্দ্র সিংহ মান (bhupendra singh man)। তিনি ঘোষণা করেছেন, কৃষকদের স্বার্থের সঙ্গে তিনি সমঝোতা করতে পারবেন না। সেই কারণেই তিনি চার সদস্যের ওই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে ভূপেন্দ্র বলেন, আমি নিজে একজন কৃষক ও কৃষক ইউনিয়নের নেতা। কৃষকদের ভাবাবেগ বর্তমানে সারা দেশের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছে। পঞ্জাবের জন্য এবং দেশের কৃষকদের স্বার্থে আমি যে কোনও পদ আমি ছাড়তে পারি। তাই আমি কমিটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।

আরও পড়ুন- বাগবাজারের পর এবার জ্বলছে নিউটাউনের ঝুপড়ি

Advt

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...