Friday, April 3, 2026

নামের আগে শ্রীমতি দেখে চটলেন বৈশাখী! গোঁসা শোভনেরও

Date:

Share post:

নামের সম্বোধন নিয়ে কী যায় আসে— এটা একটা মনীষী বচন। আবার যদি বলি, নামের আমি নামের তুমি নাম দিয়ে যায় চেনা, ফেলে দিতে পারবেন না।
আর সেই নাম নিয়ে এবার রীতিমতো গোঁসা শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ।একটা সাদামাটা নেম প্লেট নিয়ে জল যে এতদূর গড়াতে পারে তা ভাবতে পারেননি বিজেপি নেতৃত্ব। মুরলিধর লেনের বিজেপি অফিসে সদ্য বৈশাখীর চেম্বারে শোভন, দেবজিৎ সবার মতো বৈশাখীদেবীর একটি নেম প্লেট লাগানো হয়েছে। আর সেই নেমপ্লেটে শ্রীমতি দেখেই রীতিমতো ফুঁসতে শুরু করেছেন শোভনের বান্ধবী। এমনকি তার অনুমতি ছাড়া কেন শ্রীমতি লেখা হল সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মান অভিমানের পালা যে এখনও মেটেনি তা আঁচ করেই এর আগে ১৩ জানুয়ারি বিজেপি সদর দফতরে আসার যে বিবৃতি দেওয়া হয়েছিল দলের তরফে সেখানে উল্লেখ করা হয়েছিল ডঃ বৈশাখী বন্দ্যোপাধ্যায় ।
যা পরিস্থিতি তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির কাছে, যে বৈশাখী নিয়ে সামান্যতম এদিক-ওদিক হলেই গোঁসা করে বসবেন খোদ শোভনও। তাই ভবিষ্যতে যাতে এই ধরণের সমস্যার সামনে না পড়তে হয়, তাই তাল মিলিয়ে চলাতেই সায় দিচ্ছে বঙ্গ বিজেপির একাংশ।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...