Wednesday, June 24, 2026

রোজভ্যালি কাণ্ডে শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে CBI-এর জালে এবার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। সিবিআই তাঁকে শুক্রবারই গ্রেফতার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কোটি-কোটি টাকা তছরুপের। শুক্রবারই তাঁকে নিয়ে যাওয়া হতে পারে ওড়িশায়। শনিবার তাঁকে ভুবনেশ্বরের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।

সিবিআই সূত্রে খবর, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর থেকে ব্যবসার পুরোটাই দেখভাল করছিলেন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডু। সেই সূত্রেই বহু টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলে আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারীদের। এমনকী রোজভ্যালির ‘অদ্রিজা জুলেয়ারি’ থেকে কোটি-কোটি টাকার গয়নাও তিনি আত্মসাৎ করেছিলেন তিনি। এর আগে একাধিকবার শুভ্রাকে জেরা করেছিল সিবিআই। কিন্তু প্রতিবারই বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। তাই তাঁকে গ্রেফতার করা হল বলে দাবি সিবিআই-এর।

জানা গিয়েছে, রোজভ্যালি কাণ্ডের তদন্তে একাধিকবার শুভ্রা কুণ্ডুকে জেরা করেছে সিবিআই৷ কিন্তু তিনি যথাযথ ভাবে সব প্রশ্নের জবাব না দেওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ দক্ষিণ কলকাতার সাউথ সিটির ফ্ল্যাট থেকেই শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করা হয়৷

রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত পরিচালক শ্রীকান্ত মোহতা কিছুদিন আগে অসুস্থতার কারণে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। এবার গ্রেফতার হলেন শুভ্রা কুণ্ডু।

আরও পড়ুন-বিধানসভা ভোটের আগে রাজ্যে পুরভোট নয়, হতে পারে জুলাইয়ে

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...