Tuesday, June 2, 2026

মোদি-অমিতের রাজ্য সফর নিশ্চিত করল বঙ্গ বিজেপি

Date:

Share post:

আগামী ২৩ জানুয়ারি রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ৩০-৩১ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরে সিলমোহর দিল বঙ্গ বিজেপি ।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শনিবার জানিয়েছেন, একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় আসবেন মোদি।
৩০-৩১ জানুয়ারি অমিতের সফর সূচি প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘ঠাকুরনগরে যেতে পারেন অমিত। আবার নবদ্বীপ বা মায়াপুরেও যেতে পারেন। তিনি বাঙালির বিভিন্ন শ্রদ্ধা কেন্দ্রে যাবেন।’’
জানুয়ারিতে রাজ্যে এলেও দলীয় কোনও অনুষ্ঠানেই যোগ দেবেন না মোদি। কেন্দ্রীয় সরকার আগামী ২৩ জানুয়ারি থেকেই সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদ্‌যাপন শুরু করতে চায়। ওই দিন তারই সূচনা অনুষ্ঠান হবে কলকাতায়। সেই অনুষ্ঠানেই হাজির থাকবেন প্রধানমন্ত্রী ।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...