Wednesday, June 24, 2026

সংগঠনেও বাড়তি গুরুত্ব, দিল্লি বৈঠকের সিদ্ধান্তে বিজেপির ভোট-কমিটিতে শুভেন্দু

Date:

Share post:

বিজেপিতে (BJP) যোগ দিয়েই পর পর বাড়তি গুরুত্ব৷ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ আগেই পেয়েছেন৷ এবার শুভেন্দু অধিকারীকে (suvendu adhikary) সংগঠনেও গুরুত্ব দেওয়া হলো৷ এ রাজ্যে একুশের হাইভোল্টেজ ভোট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিজেপির বিশেষ টিমের অন্তর্ভূক্ত হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখেই তাঁকে এই গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে বলে সূত্রের খবর।

দিল্লিতে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের বৈঠকে, অমিত শাহ-জে পি নাড্ডার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই হাই-পাওয়ার্ড কমিটিতে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, দিলীপ ঘোষ এবং মুকুল রায়। দিল্লির নির্দেশে ওই কমিটির পঞ্চম সদস্য হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু৷ বিজেপি সূত্রের খবর, দলে শুভেন্দুর গুরুত্ব বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত। শুভেন্দুকে অবশ্য দিল্লির বৈঠকে ডাকা হয়নি৷ শনিবার এই সিদ্ধান্তের কথা শুভেন্দুকে জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

দিল্লিতে অমিত শাহের (Amit Shah) বাসভবনে শুক্রবারের বৈঠকে দিলীপ ঘোষদের (Dilip Ghosh) সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দিল্লিতে শাহ- নাড্ডার সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ছাড়াও হাজির ছিলেন রাজ্য বিজেপির সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়৷

আরও পড়ুন- হার্ভার্ডে সাংবাদিকতা বিভাগই নেই, অনলাইন প্রতারণার শিকার NDTV-র প্রাক্তন সাংবাদিক

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...