Saturday, April 4, 2026

আসন বন্টন নিয়ে সহমতে পৌঁছাতে সময় চাইছে বাম-কংগ্রেস নেতৃত্ব

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনের আসন এবং প্রার্থী তালিকা নিয়ে রবিবার ত্রিদিব চৌধুরী ভবনে বৈঠকে বসেছিলেন বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব । দীর্ঘক্ষণ বৈঠকের পরেও আসন বন্টন নিয়ে বেরোয়নি কোনও সমঝোতা সূত্র। সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বাম শরিক দলের রাজ্য সম্পাদকরাও বৈঠকে উপস্থিত ছিলেন । বৈঠকের শুরুতেই ভিন্ন মত জানান অধীর চৌধুরি ও বিমান বসু ।আগামী ২৫ তারিখ আরও একবার বৈঠক রয়েছে। সেদিন অবশ্য থাকছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেদিন আসন নিয়ে নিজেদের তালিকা প্রকাশ করবে দলগুলি। ফের ২৮ জানুয়ারি আরও একটি বৈঠক রয়েছে।

বৈঠক শেষে অধীর বলেন, একটা বৈঠকে এভাবে সমাধান মেলে না। আ ন বন্টন নিয়ে আরও একাধিক বার বৈঠক হবে। আলোচনার মাধ্যমে সমাধান নিশ্চয়ই বেরোবে।
অতীতে একাধিকবার বৈঠক হয়েছে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের । যদিও সেই বৈঠক হয়েছে যৌথ আন্দোলনের বিষয়ে । তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি এবং যৌথ আন্দোলনের বিষয়ে একাধিকবার এই ক্রান্তি প্রেসেই বৈঠক হয়েছে । আজ রবিবারই প্রথম আসন বণ্টন নিয়ে ‘অফিশিয়াল বৈঠক’ হল । বামফ্রন্টের শরিক দলের নেতৃত্ব বৈঠক নিয়ে যথেষ্ট আশাবাদী । সম্মানজনক শর্তে আসন সমঝোতা চাইছে বামফ্রন্ট।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বিজেপিকে রুখতে এবং রাজ্যের আইনশৃঙ্খলা ফেরাতে বাম-কংগ্রেস জোট জরুরী । সেই লক্ষ্য নিয়েই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজার চেষ্টা হচ্ছে।তিনি এদিন ফের অভিযোগ করেন,  রাজ্যে বিজেপি কে নিয়ে এসেছে  শাাাসকদল। যদিও এই অভিযোগ মানেননি পুর প্রশাসক ফিরহাদ হাকিম । তিনি বলেছেন,  আমরা বিজেপি কে নিয়ে  আসিনি। আমরা শুধুমাত্র বাজপেয়ীজি কে সমর্থন করেছিলাম।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...