Saturday, April 4, 2026

কনকনে ঠান্ডার আমেজ বঙ্গে, কিন্তু কতদিন থাকছে এই পরিস্থিতি?

Date:

Share post:

কলকাতায়(Kolkata) আবার জাঁকিয়ে পড়েছে শীত। কিন্তু রাজ্যবাসীর মনে এই শীতের আনন্দ কত দিন থাকবে? কলকাতায় যখন তাপমাত্রার পারদ চড়ছিল সেই সময়ও রাজ্যের বাকি জেলাগুলিতে যথেষ্ট ঠান্ডা ছিল। এখন শীতল উত্তুরে হাওয়ায় পশ্চিমবঙ্গে (West Bengal) জাঁকিয়ে শীত-এর পরিস্থিতি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায়ও এরকমই থাকবে আবহাওয়া। তবে সোমবার থেকে বঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গল ও বুধবার দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সিকিমে আগামী কয়েকদিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে। বিহারে শীতল দিনের পরিস্থিতি জারি। তার প্রভাবে বিহার সংলগ্ন জেলাগুলিতে দিনের বেলাতেও কনকনে শীত থাকবে।

কুয়াশার সতর্কতা জারি হয়েছে উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ঘন কুয়াশার সর্তকতা উত্তরবঙ্গেও। দৃশ্যমানতা নেমে আসবে ২০০ মিটার নীচে। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে ও দৃশ্যমানতা ৫০০ মিটার নীচে। দিল্লি-সহ পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ, বিহারেও আগামী তিন দিন থাকবে ঘন কুয়াশা ।

আজ, রবিবার আরও একটু কমল তাপমাত্রা। কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে তা কেটে গিয়েছে। মেঘলা আকাশ নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে তাপমাত্রা ৯ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি ,পানাগড়ে ৭.৬ ডিগ্রি, কৃষ্ণনগরে ৯.৮ ডিগ্রি এবং বীরভূমের শ্রীনিকেতন ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-জোট চাইছেন আব্বাস, কিন্তু সম্ভাবনা কমছে বাধ্য-বাধকতায়

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...