Wednesday, June 24, 2026

সৌমিত্র কন্যা কোভিড আক্রান্ত, উদ্বিগ্ন পরিজনরা

Date:

Share post:

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু কোভিডে আক্রান্ত। সৌমিত্র-কন্যা জানান, ‘‘আমার কোভিড সংক্রমণ হয়েছে। শরীর বেশ দুর্বল। তবে চিকিৎসক এখনই হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেননি। বাড়িতেই থাকতে বলেছেন। তাঁদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি এবং নিয়ম মেনে চলছি।’’
গত বছরের শেষে সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিডে আক্রান্ত হয়েই প্রথমে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । যদিও পরে তাঁর কোভিড সেরে যায়, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। নভেম্বরের ১৫ তারিখ তিনি আলোক ত্যাগ করেন। আবার চট্টোপাধ্যায়-পরিবারে কোভিডের সংক্রমণ ধরা পড়ায় রীতিমতো উদ্বিগ্ন পরিজনরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...