Monday, April 6, 2026

কেন্দ্র-রাজ্যর কাছে একাধিক দাবি, তিনদিন বাস-মিনিবাস ধর্মঘটের ডাক

Date:

Share post:

ফের ধর্মঘটের পথে বাস এবং মিনিবাস। বাস এবং মিনিবাস মালিকদের বিভিন্ন সংগঠন তিনদিনের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি কলকাতাসহ রাজ্যের সমস্ত জায়গায় ধর্মঘট হবে।

তাঁদের মূলত দুটি দাবি। প্রথম, পেট্রল-ডিজেলের দামের ওপরে জিএসটি বসাক কেন্দ্র। বিগত দিনগুলিতে দেখা গিয়েছে দাম বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের। প্রত্যেকদিন পেট্রল-ডিজেলের দাম রেকর্ড মাত্রায় বেড়ে চলেছে। গত দু’দিনে কলকাতায় পেট্রলের দাম বেড়েছে ২৪ পয়সা করে। ডিজেলের দাম বেড়েছে ২৫ পয়সা করে।

পাশাপাশি রাজ্য সরকারের কাছে তাদের আরও এক দাবি, বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা হোক। লকডাউনের পরে রাজ্য সরকার তিন সদস্যের কমিটি তৈরি করেছিল। যাদের মূলত কাজ ছিল বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা। তার পরবর্তী পর্যায়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে বাস মালিকদের বিভিন্ন সংগঠনের দাবি বাসের ভাড়ার পুনর্বিন্যাস করা হোক। জয়েন্ট কাউন্সিল জানিয়েছে, ৩০ জানুয়ারি মধ্যে কোনও রকম ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে ১৫ ফেব্রুয়ারির পর থেকে তারা লাগাতার ধর্মঘটের পথে নামবে।

আরও পড়ুন-‘মিথ্যে’ অভিযোগ প্রত্যাহার করতে হবে বিশ্বভারতীর উপাচার্যকে, আইনি পদক্ষেপ অমর্ত্যর

Advt

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...