Friday, April 3, 2026

জমি বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির মৃত্যু, গুলিবিদ্ধ ১

Date:

Share post:

জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূল(tmc) নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর (Gangarampur) থানার শুকদেবপুর এলাকার ঘটনা। গোলমালের সময়ে গুলিতে আরেক তৃণমূল নেতা জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ওই নেতার মাথায় গুলি লেগেছে। তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী করে রাখা হয় মোতায়েন করে রাখা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।

পলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত টিএমসি নেতার নাম কালীপদ সরকার (Kalipada Sarkar)। তিনি গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। তৃণমূলের অন্দরে তিনি জেলার চেয়ারম্যান বিপ্লব মিত্রর (Biplab Mitra) অনুগামী বলে পরিচিত ছিলেন। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম সঞ্জিত সরকার (Sanjit Sarkar)। তাঁর সঙ্গে জমি নিয়ে কালীপদবাবুর লোকজনের গোলমাল হয়। সে সময়েই কালীপদবাবু অসুস্থ হন। পরে হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কালীপদবাবুর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও তৃণমূলের একাংশের দাবি, কালীপদবাবুকে খুন করা হয়েছে।

উল্টোদিকে, সঞ্জিতবাবুও এলাকার তৃণমূলের নেতা হিসেবে পরিচিত। তাঁর অনুগামীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিনা প্ররোচনায় অপরপক্ষ গুলি চালিয়েছে। পুলিশের কাছে সব জানানো হয়েছে বলে তাঁদের দাবি। পুলিশ জানিয়েছে, ঠিক কীভাবে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Advt

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...