Saturday, June 27, 2026

টিম ইন্ডিয়াকে ৫ কোটি টাকা বোনাস ঘোষণা সৌরভের, ভারতীয় দলকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন, বিরাটের

Date:

Share post:

গ‍্যাব্বায় ( gabba) ঐতিহাসিক জয় পেল ভারতীয় দল( india team)। এই জয়ের পরই শুভেচ্ছা বার্তায় ভেসে গেল টিম ইন্ডিয়া। ঐতিহাসিক জয়ে ভারতীয় দলকে ৫ কোটি টাকা বোনাস ঘোষণা ভারতের বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( sourav ganguly)।

ব্রিসবেনে( Brisbane ) এদিন দুরন্ত জয় পায় অজিঙ্কে রাহানের ( ajinkya rahane)দল। দলের দুই ব‍্যাটস ম‍্যান শুমভন গিল( subhman gill), ঋষভ পন্থের( rishabh panth) দুরন্ত ব‍্যাটিং এ গ‍্যাব্বায় অস্ট্রেলিয়াকে( Australia ) হায়ায় ব্লুজরা। এই হারের ফলে গ‍্যাব্বায় ৩২ বছরের জয়ে রেকর্ড ভাঙল অজি ব্রিগেড। ভারতের এই ঐতিহাসিক জয় দেখে উচ্ছসিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি টুইটারে লেখেন, ” অনবদ্য জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এরকম ভাবে সিরিজ জয় ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরকার স্মরণীয় হয়ে থাকবে। এরপাশাপাশি দলের খেলায় খুশি হয়ে ৫ কোটি টাকার বোনাস ঘোষণা করেন বোর্ড সভাপতি।

এদিকে দলের জয়ে টুইটার থেকে ইনস্টাগ্রাম সব জায়গায় শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে। ভারতীয় দলের জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও( narendra modi) এদিন টুইট করে লেখেন, ” অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের এই সাফল‍্যে আমরা আনন্দিত। অনেক অভিনন্দন দলকে। ইনস্টাগ্রামে দলকে শুভেচ্ছা দেন বিরাট কোহলি( virat kohli), এদিন তিনি লেখেন, “দুরন্ত জয় ভারতের। অ‍্যাডিলেডের পর যারা দলের প‍্যারফমেন্স নিয়ে সন্দেহ করছিল,তারা দেখুন। অনেক অভিনন্দন দলকে। এই ঐতিহাসিক জয়টি উপভোগ করো।”

 

ভারতীয় দলের এই জয়ে সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা বার্তা দেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকার( sachin tendulkar)। তিনি লেখেন,” প্রতিটা সেশনে আমরা নতুন হিরো খুঁজে পেয়েছি। যতবার আমরা মার খেয়েছি ততবার ঘুরে দাঁড়িয়েছি। অন‍্যতম সেরা সিরিজ জয়।”

অজিঙ্কে রাহানের দলকে অভিনন্দন জানান বীরেন্দ্র সেহবাগ ও।

আরও পড়ুন:‘আমার জীবনে সেরা দিন, এই জয় ঐতিহাসিক ‘ ম‍্যাচ শেষে বললেন ঋষভ

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...