Thursday, June 25, 2026

‘আমার জীবনে সেরা দিন, এই জয় ঐতিহাসিক ‘ ম‍্যাচ শেষে বললেন ঋষভ

Date:

Share post:

গ‍্যাব্বায় ( gabba) ঐতিহাসিক জয় ভারতের( india)। এই জয়ের ফলে বর্ডার গাভাস্কর ট্রফি জিতলো অজিঙ্কে রাহানের ( ajnkya rahane)দল। দ্বিতীয় ইনিংসে এদিন দুরন্ত ব‍্যাটিং শুভমন গিল( subhman gill), ঋষভ পন্থের( rishabh panth)। এই দুই ব‍্যাটস ম‍্যানের ওপর ভর করেই ব্রিসবেনে( Brisbane ) বাজিমত টিম ইন্ডিয়ার। ৯১ রান করেন শুভমন। আর ১৩৮ বলে ৮৯ রান করে ম‍্যাচের সেরা পন্থ।

এদিন ম‍্যাচের সেরা হয়ে সাংবাদিক সম্মেলনে পন্থ বলেন, ” এটা আমার জীবনে সেরা দিন। এই জয় ঐতিহাসিক। যখন আমি প্রথম একাদশে সুযোগ পাইনি, তখনও দল আমাকে সাহায্য করেছে, সেটা অসাধারণ।” এর পাশাপাপাশি ঋষভ আরও বলেন, ” প্রথম টেস্টের হারের পর, ঘুরে দাঁড়ায় ভারতী দল। অনুশীলনে অনেক সময় দেওয়া হয়। পঞ্চম দিন অজি বোলারদের শক্তিশালী বোলিং র সামনে ব‍্যাট করা সহজ ছিল না। তবে আমরা করে দেখিয়েছি।”

টেস্ট সিরিজ শুরু হওয়ার পরই চোট আঘাতে জর্জরিত হয়ে পরে ভারতীয় দল। দল থেকে ছিটকে যান, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, ঈশান্ত শর্মার মতন ক্রিকেটার। দলে এত ক্রিকেটার না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল জয় পাবে কি না তা নিয়ে সন্দেহ ছিল ক্রিকেট মহলের। সেই জায়গা থেকে ঐতিহাসিক জয় দেখিয়ে দিল অজিঙ্কে রাহানের দল।

আরও পড়ুন:ব্রিসবেনে বাজিমাত ভারতের, ঐতিহাসিক জয় ‘বিরাট হীন’ টিম ইন্ডিয়ার, দুরন্ত ব‍্যাটিং শুভমন গীল, ঋষভ পন্থে

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...