Thursday, June 25, 2026

কোহলি ছাড়াই দুরন্ত জয়, ক্যাপ্টেন-কোচ কেন বদল করা হবে না?

Date:

Share post:

তৃতীয় টেস্টে জয়ের আশা জাগিয়েও পারেননি । কিন্তু চতুর্থ টেস্টে ম্যাচ জিতিয়েই ফিরলেন ঋষভ পন্থ । সঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফি জিতল রাহানের ভারত ।
ছিল না কোহলি । ছিল না বুমরা, সামি, ঈশান্ত, অশ্বিন । কিন্তু ঋষভ, সিরাজ, শার্দুলরা দেখিয়ে দিল তারা তৈরি । গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তিনবার বর্ডার-গাভাসকার ট্রফি জিতল ভারত ।
যার সামনে থেকে লড়াই করার কথা ছিল , তিনি কিন্তু দিব্যি সিরিজের মাঝপথে দেশে ফিরে এলেন। দল নয়, বরং পারিবারিক জীবন নিয়ে এখন ব্যস্ত কোহলি। তার সাম্প্রতিক টুইট সে কথাই বলছে।
বিরাট কোহালির নেতৃত্বে গতবার সিরিজ জেতা যদি ইতিহাস হয়ে থাকে, তবে তাঁকে ছাড়া রাহানেদের এই জয় আরও বড় কীর্তি হয়ে থাকবে।
তাই এই জয়ের পর কোহলি এবং কোচ রবি শাস্ত্রীকে নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে । অবিলম্বে নতুন অধিনায়কের হাতে দলের দায়িত্ব দেওয়া হোক, বদলানো হোক কোচও। এই দাবি কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে । নতুনদের হাতে দায়িত্ব দেওয়া হোক। নতুন অধিনায়ক ও কোচ দলের স্পিরিট ধরে রাখতে হাল ধরুক।
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। সেই আক্রমণকে ভোঁতা করলেন পন্থ, ওয়াশিংটনরা। এক নতুন ভারতের জন্ম হল ব্রিসবেনের মাঠে । যারা বিপক্ষের চোখে চোখ রেখে শেষ বল অবধি লড়তে জানে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...