Saturday, April 4, 2026

ডেপুটি নির্বাচন কমিশনারের পর এবার রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

Date:

Share post:

বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চ। তিন দিন ধরে দফায় দফায় চলবে বৈঠক। সূত্রের খবর, ২০ জানুয়ারি বুধবার দুপুরে কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা (Chief Election Commissioner of India Sunil Arora) সহ কমিশনের বাকি শীর্ষ আধিকারিক গুয়াহাটি (Guwahati) থেকে কলকাতায় (Kolkata) পৌঁছচ্ছেন বলে জানা গিয়েছে।

▪️ বুধবার বিকেলে রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ।

▪️ বৃহস্পতিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের ফুল বেঞ্চের। বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের আধিকারিকদের।

▪️ শুক্রবার, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Chief Secretary Alapan Bandyopadhyay) ও স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Home Secretary HK Diwedi) সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে হাজির থাকার কথা বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজি-রও।

সূত্রের খবর, ইতিমধ্য়েই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের আগেই বিস্তারিত রিপোর্ট তৈরি রাখতে সব জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন (Deputy Election Commissioner Sudeep Jain)। তিনি জেলাশাসকদের সঙ্গে বৈঠকে করেন। তিনি যেভাবে রিপোর্ট তৈরি করতে বলে গিয়েছেন, সেইমতো রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

আরও পড়ুন-নন্দীগ্রামে জিতবেন মমতাই, শুভেন্দুকে রাজনীতি ছাড়তে হবে: ফিরহাদ

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...