Saturday, April 4, 2026

তৃণমূলের ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে চায় NIA, শুনানি বুধবার

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে (Chattradhar Mahato) নিজেদের হেফাজতে নিতে চায় এজেন্সি এনআইএ (NIA)৷ মূলত সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন ও রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনাতেই তাঁকে হেফাজতে নিয়ে এনআইএ জিজ্ঞাসাবাদ করতে চায়।

কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের (High court) প্রধান বিচারপতির এজলাশে এনআইএ এই আর্জি পেশ করেছিলো৷ সোমবার সেই মামলার শুনানিতে এনআইএ নিজেদের বক্তব্য জানানোর জন্য সময় চায়। আদালত তা মঞ্জুর করে জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি ফের শুনানি হবে এই মামলার।

প্রসঙ্গত, ২০১৯-এর ফেব্রুয়ারি মাসে জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূলে (TMC) যোগ দেন ছত্রধর মাহাতো। তার কয়েক মাস পরে এই মামলায় পরপর দু’দিন ছত্রধরকে ঝাড়গ্রামের শালবনিতে কোবরা ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। এবার তাঁকে হেফাজতে নিতে আবেদন জানাল তারা।
২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুর গ্রামে খুন হন সিপিআইএম নেতা প্রবীর মাহাতো। সেই খুনের ঘটনার সঙ্গে তত্‍কালীন জনসাধারণের কমিটির নেতা ও বর্তমানে তৃণমূলের রাজ্য নেতা ছত্রধর জড়িত বলে অভিযোগ। এই মামলায় ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর সাংবাদিক ছদ্মবেশে পুলিশ ছত্রধর পুলিশ ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে UAPA ধারায় মামলা হয়। ২০১২ সালের মে মাসে ছত্রধর দোষী সাব্যস্ত হন। এর চার সপ্তাহের মধ্যেই আদালত ছত্রধর মাহাতোকে রাজনৈতিক বন্দির তকমা দেয়। এই মামলায় ৩৭ জন অভিযুক্ত ছিলেন। এখন ২৭ জন জীবিত।

গত ২০০৯ সালের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন এবং রাজধানী এক্সপ্রেস পণবন্দির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ছত্রধরের বিরুদ্ধে মামলা হয়। লকডাউন চলাকালীনই গত ৩০ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই দুই মামলায় এনআইএ-কে ফের তদন্তের নির্দেশ দেয় এবং বিজ্ঞপ্তি জারি করে। এর পর গত বছরের আগস্ট মাস থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তে নামে এনআইএ।

আরও পড়ুন-বিজেপির মুখে ঝামা: দুই “বেসুরো” সাংসদ আজ তৃণমূলের জনসভায়

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...