Saturday, June 27, 2026

ভোটার লিস্টে ঢুকেছে ৩-৪ লাখ অনুপ্রবেশকারীর নাম : দিলীপ

Date:

Share post:

রাজ্যের ভোটার লিস্টে ৩ থেকে ৪ লাখ অনুপ্রবেশকারীর নাম রয়েছে। তাদের মধ্যে সংখ্যগরিষ্ঠ রোহিঙ্গা অনুপ্রবেশকারী।  বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তে ফুলবাড়িতে গিয়ে এ কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, বাম আমলে তো বটেই এই সরকারের আমলেও বহু অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় ঢুকে গিয়েছে।

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিনই  রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর এদিনই রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ  অনলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, বাম আমলের  মতোই  এই সরকারের আমলেও ইতিমধ্যেই  বহু অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় ঢুকে গিয়েছে। এদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছে। কমপক্ষে ৩-৪ লাখ অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে রাজ্যের ভোটার লিস্টে। কিন্তু রাজ্যের নিরাপত্তার জন্য এরা অত্যন্ত বিপজ্জনক। অনুপ্রবেশকারীদের কার্যকলাপ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, এদের জন্যই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বাড়ছে, সোনা, গরু ও ড্রাগ পাচারের মতো কার্যকলাপ।

গত কয়েকদিন ধরেই ভারত-বাংলদেশ সীমান্ত লাগোয়া বিভিন্ন  এলাকা ঘুরে দেখছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, ভারত-বাংলাদেশ দু’দশের সীমানায় ১ হাজার কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের কোনও বেড়া নেই। ওইসব জায়গায় এখনও অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে দাবি দিলীপের। গোটা বিষয়টি তিনি কেন্দ্রকে জানিয়েছেন বলে জানান। এদিন সকালে ফুলবাড়িতে ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে য়োগ দেন দিলীপ। সেই কর্মসূচি শেষ করে তিনি ফুলবাড়ি  পরিদর্শনে যান। সেখানেই সাংবাদিকদের কাছে তিনি ওই অভিযোগ করেন।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...