Saturday, June 6, 2026

ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজিকে নিয়ে  স্থায়ী গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের পর সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে সামনে রেখে ফের সরগরম হতে চলেছে বঙ্গ রাজনীতি । ২৩ জানুয়ারি কলকাতা আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নেতাজিকে নিয়ে নতুন গ্যালারির উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে, ওই দিনই বিশেষ পদযাত্রা করবেন মমতা বন্দ্যাপাধ্যায়।

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে জরুরী বিজ্ঞপ্তি সংসদের
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, এবার থেকে নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হবে।
যদিও ২৩শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি একদিনের কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী। ব্রিটিশ উপনিবেশবাদের অন্যতম অভিজ্ঞান ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজিকে নিয়ে একটি স্থায়ী গ্যালারির উদ্বোধন করবেন তিনি। ওই গ্যালারিতে নেতাজির ১২৫টি ছবি থাকবে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বাংলার স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের নিয়ে আরও একটি গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিনই ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি শীর্ষক একটি আলোচনাসভায় পৌরহিত্য করবেন তিনি।
ভোটের মুখে বিজেপির এই নেতাজি ভক্তিকে কটাক্ষ করেছে বাম-কংগ্রেস উভয়েই। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় সরকার যেটা করছে সেটা সংকীর্ণ রাজনীতি। বিজেপি মানেই নেতাজি, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ।
বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন, আমাদের দাবি দেশপ্রেম দিবস। কেন্দ্র মানুষের আবেগকে মর্যাদা দেয়নি।
২০২২ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপিত হবে। ভোটের বাংলায় বাংলা ও বাঙালি যখন অন্যতম প্রধান ইস্যু, তখন নেতাজি আবেগ ছাড়তে রাজি নয় কেউ।

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...