Saturday, June 27, 2026

‘কর্মীরাই দলের বড় সম্পদ’ বলে জেলা তৃণমূলকে উজ্জীবিত করলেন ফিরহাদ

Date:

Share post:

তৃণমূলের কর্মীরাই দলের বড় সম্পদ বলে মালদহের তৃণমূলের সকলকে চাঙ্গা করার চেষ্টা করলেন পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। মঙ্গলবার সন্ধেয় মালদহে রামকৃষ্ণপল্লি এলাকায় এক কর্মিসভায় যোগ দিয়ে এ কথা জানান তিনি।

পুরমন্ত্রী বলেন, তূণমূল কংগ্রেসের বড় সম্পদ কর্মীরা। তিনি অভিযোগ করেন, বিজেপি একটি দেউলিয়া দল এবং এদের নীতি নেই। তাঁর দাবি, বিজেপি দল বাড়ানোর জন্য এখান থেকে ওখান থেকে লোক টেনে দল বাড়াচ্ছে।
এর পরে মালদহের রূপকার তথা প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরীর প্রসঙ্গ টেনে এনে ফিরহাদ হাকিম জানান, গনি খান চৌধুরীর আত্মা আজ কষ্ট পাচ্ছে। কারণ তাদের কংগ্রেস দল এখন সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে। তিনি কটাক্ষ করে জানান, যদি কংগ্রেসের থাকতাম তা হলে এক বাটি জলে ডুবে মরে যেতে হতো।

এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, বিধায়ক নীহার রঞ্জন ঘোষ, তৃণমূল কংগ্রেসের কোঅডিনেটর বাবলা সরকার, সাবিনা ইয়াসমিন, অম্লান ভাদুড়ি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিভিন্ন ব্লক থেকে আসা কয়েকশো তূণমূল কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন : চাপের মুখে ক্ষমা: দৃশ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিল তাণ্ডব

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...