Saturday, June 27, 2026

চাপের মুখে ক্ষমা: দৃশ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিল তাণ্ডব

Date:

Share post:

টিম তাণ্ডবের উপর ক্রমেই বিজেপি (BJP)-র চাপ জোরালো হচ্ছিল। সেই চাপের মুখে পড়ে বাধ্য হয়ে টিম তাণ্ডব (Tandav) তাদের ছবির কনটেইন্ট ( Content of picture) বদলের সিদ্ধান্ত নিল। এক বিবৃতিতে তাণ্ডবের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কথা চিন্তা করে ছবির দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে। ওয়েব সিরিজ (Web series)-র মাধ্যমে কাউকে যদি অনিচ্ছাকৃতভাবে আঘাত করা হয়, তার জন্য টিম তাণ্ডব দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে টিম তাণ্ডবের তরফে জানানো হয়েছে, “দেশের মানুষের প্রতি আমাদের পূর্ণ সম্মান ও শ্রদ্ধা আছে। আমরা কোনও জাতি, ধর্ম, বর্ণের ভাবাবেগকে আঘাত করতে চাইছি না। এমনকী কোনও রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, জীবিত বা মৃত ব্যক্তিকে আঘাত করার অভিপ্রায় আমাদের ছিল না”।

গত ১৫ জানুয়ারি আমাজন প্রাইম (Amazon Prime)-এ রিলিজ করেছে ওয়েব সিরিজ তাণ্ডব । এই ওয়েব সিরিজটি মুক্তি (Release) পাওয়ার পর থেকেই একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভগবান শিব ও রামের মানহানি করা হয়েছে বলে নেটিজেনরা অভিযোগ জানাতে শুরু করেছেন। ওয়েব সিরিজের একাধিক দৃশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:সমর-সজ্জায় বেশ পিছিয়ে বিজেপি: কণাদ দাশগুপ্তর কলম

তাণ্ডব নামের ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান (Saif Ali Khan)। বিজেপি (BJP)-র থেকে দাবি করা হয়েছে, সইফকে ক্ষমা চাইতে হবে। মহারাষ্ট্রের ঘাটপোকার (Ghotpokar)-র বিধায়ক রাম কদম (Ram Kadam) সইফকে ক্ষমা চাওয়ার জন্য দাবি করেছেন। একাধিক বিজেপি নেতা এই ওয়েব সিরিজটি ব্যান (Ban) করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) -এর কাছে আবেদন করেছেন। এই বিতর্কের মধ্যে সইফের নিরাপত্তার কথা চিন্তা করে তাঁর বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...