Saturday, March 14, 2026

‘দুয়ার সরকারে’র ধাঁচে জনসংযোগে এবার ‘দুয়ারে তৃণমূল’

Date:

Share post:

‘দুয়ার সরকারে’র ধাঁচে এবার দলকেও জনগণের দরজায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারের বিবিধ প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে তুলে ধরতে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু করেছে মুখ্যমন্ত্রী। সেই কাজ এখন চলছে। এবার দলের তরফেও জনসংযোগে আরও জোর দিয়ে ‘দুয়ারে তৃণমূল’ (TMC) কর্মসূচি নিচ্ছে শাসকদল।

আসন্ন বিধানসভা ভোটের (Assembly Election) আগে জনসংযোগ আরও জোরদার মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামছে শাসকদল। নয়া এই জনসংযোগ কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের কাজ তুলে ধরবেন তৃণমূলের নেতা-কর্মীরা। শুনবেন ভোটাদের অভাব অভিযোগ। সেই সব সমস্যা শুনে তা সমাধানেরও নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। একইসঙ্গে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করারও নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আরও পড়ুন:বিজেপিকে ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের চাপ দিচ্ছে BSF, কমিশনকে নালিশ তৃণমূলের

দলের সমস্ত নেতা, কর্মীদের উদ্দেশে এই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ বিস্তারিত জানিয়ে দলের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করেছেন সুব্রত বক্সি (Subrata Goswami)। রাজনৈতিক মহলের মতে দুয়ারে সরকার কর্মসূচির সাফল্যের কারণেই এবার দলকে মানুষের দরজায় নিয়ে গিয়ে অভাব-অভিযোগ মেটাতে চাইছেন মমতা।

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...