Wednesday, June 24, 2026

তৃণমূল ভবনে এসেও খালি হাতেই ফিরলেন জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

তৃণমূলের (TMC) মূলস্রোতে ফিরতে মরিয়া জিতেন্দ্র তেওয়ারি৷ কিন্তু কাজের কাজ কিছু হলো না৷

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বাইপাসের ধারে তৃণমূল ভবনের কাছে দেখা যায় আসানসোলের প্রাক্তন পুর প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tewari)৷

রাজনৈতিক মহলের অনুমান, দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতেই তৃণমূল ভবনে যান জিতেন্দ্র৷ দেখা করার উদ্দেশ্য, তিনি দলে ফিরতে চান, শীর্ষ নেতৃত্ব ছাড়পত্র দিক৷ ওদিকে, তৃণমূলের একাংশের বক্তব্য, জিতেন্দ্রর বিজেপিতে (BJP) যোগ দেওয়া প্রায় চূড়ান্ত হয়েছিলো৷ কিন্তু শেষ মুহুর্তে বিজেপি দরজা বন্ধ করে দেয়। ভাসমান পরিস্থিতিতে পড়েন জিতেন্দ্র তিওয়ারি। তাই এখন তৃণমূলের মূল স্রোত ফিরতে মরিয়া জিতেন্দ্র সরাসরি বাই পাসের ধারে তৃণমূল ভবনেই চলে এসেছেন। তবে জিতেন্দ্র বলেছেন, ‘‘এটা তো আমার দলেরই অফিস! সেখানে আমি তো আসতেই পারি।’’

তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে মালদহ এবং মুর্শিদাবাদ জেলা কমিটির সঙ্গে বৈঠকে বসার কথা তৃণমূল সুপ্রিমোর। ওই বৈঠকের ফাঁকে মমতার সঙ্গে দেখা করার সুযোগ নিতেই ভবনে গিয়েছিলেন জিতেন্দ্র। যদি নেত্রীর সঙ্গে দেখা করে দলের মূলস্রোতে ফেরা যায়। তবে জিতেন্দ্র তিওয়ারি এদিন তৃণমূল ভবনের ভিতরে ঢোকেননি। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলেই যান তিনি।

আরও পড়ুন- প্রতিশ্রুতি মতো ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠাল সরকার, নবান্নে ঘোষণা মমতার

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...