Tuesday, June 23, 2026

“পাল্টিবাজ” শুভেন্দু, আক্রমণ শানিয়ে আর কী বললেন সুশান্ত ঘোষ?

Date:

Share post:

তৃণমূলের (tmc) নেতা থাকার সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে লাগাতার “গণহত্যার নায়ক” বিশেষণে আক্রমণ চালিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। বিজেপিতে (bjp) যোগ দিয়ে ভোল বদলে সেই তিনিই এখন বুদ্ধবাবুকে বলছেন “সবচেয়ে সৎ নেতা”। শুভেন্দু অধিকারীর এই অবস্থান পরিবর্তন দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাম ভোট পাওয়ার আশাতেই ১৮০ ডিগ্রি উল্টো কথা বলতে হচ্ছে তাঁকে। এবার দলবদলু শুভেন্দুর এই ভোল বদলকে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের জনপ্রিয় সিপিএম (cpm) নেতা ও বাম জমানার মন্ত্রী সুশান্ত ঘোষ (susanta ghosh)।

শুভেন্দু অধিকারীর কড়া সমালোচনা করে সিপিএম নেতা সুশান্ত ঘোষ বলেন, “যে লোকটা কয়েক মাস আগেও বাংলা থেকে লাল ঝান্ডা মুছে দেওয়ার জন্য রণহুঙ্কার দিয়েছিল, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে লাল ঝান্ডা মুছে দিয়েছে বলে আত্মম্ভরিতার প্রচার করেছিল, সেই লোকটাই আজ লাল ঝান্ডার লোককে আহ্বান জানাচ্ছে! এর চেয়ে বড় তঞ্চকতা আর কিছুতেই হয় না৷ যারা ধান্দাবাজ, সুবিধেবাদী, পাল্টিবাজ, যাদের রাজনীতিতে কোনও আদর্শ নেই, তারাই এই ধরনের কথা বলতে পারে৷”

শুভেন্দু বিজেপির হয়ে বাম সমর্থকদের ভোট চাইলেও উদ্বিগ্ন নন সিপিএম নেতা সুশান্ত ঘোষ৷ তিনি বলেন, “লাল ঝান্ডাকে নিয়ে মিছিল করা লোক অন্য ঝান্ডাকে কখনও সমর্থন করে না৷ যারা প্রকৃত বামপন্থী এবং লাল ঝান্ডা নিয়ে মিছিল করে তারা অন্য কাউকে ভোট দেয় না৷ ২০১১ সালে বিরোধীশূন্য করার লক্ষ্যে ওই শুভেন্দু যে ঝান্ডার নেতা ছিলেন, যে ঝান্ডা ধরে করে-কম্মে খেলেন বলে লোকে বলে, এখন তৃণমূল চলে যাবে বলে তিনি এইসব বলছেন৷”

আরও পড়ুন:সংখ্যালঘু ভোট ভাগ করতেই কোটি কোটি টাকা খরচ করে পীরজাদাদের নামানো হচ্ছে, বললেন ত্বহা

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...