Friday, April 3, 2026

ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ‘লাগাম’ এবার কমিশনের হাতে

Date:

Share post:

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই তিন দিনের সফরে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা দফায় দফায় বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দল, জেলাশাসক এবং রাজ্য পুলিশের সঙ্গে। বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দল, জেলাশাসক, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং আইজি বিএসএফ, আইজি সিআরপিএফের সঙ্গে দিনভর নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চের বৈঠক করে। বৈঠকে জানা গিয়েছে ভোটের দিন বাহিনী মোতায়েনের ‘লাগাম’ এবার কমিশনের হাতে।

বাহিনী মোতায়েনের দায়িত্ব রাজ্যেরই হাতে থাকে। কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলেও তা ঠিকমতো মোতায়েন করা হয় না বলে বারবার অভিযোগ ওঠে। কিন্তু এবার আর তা হবে না বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, এবার ভোটের দিনেও বাহিনী নিয়ন্ত্রণের ‘লাগাম’ নিজেদের হাতে রাখতে চাইছে কমিশন। অর্থাৎ রাজ্যে এবার একাধিক পুলিশ নোডাল অফিসার নিয়োগ হতে পারে। সেক্ষেত্রে BSF বা CRPF কোনও কর্তাকে পুলিশের নোডাল হিসাবে নিয়োগ করা হতে পারে।

ভোট চলাকালীন এই নোডাল অফিসাররাই বাহিনী মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জেলা প্রশাসনের কর্তাদের বৃহস্পতিবার কড়া বার্তা দেওয়া হয়েছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে ফুল বেঞ্চের সাফ বক্তব্য, “কেরিয়ারে দাগ লাগাবেন না। কোনও সাফাই নয়। এবার সরাসরি সাসপেন্ডের পথে হাঁটবে নির্বাচন কমিশন।”

এদিন পাশাপাশি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কড়া ভাষায় বলেছে প্রতিবারের মতো এবারও ভোটের কাজে কোনওভাবেই সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশকে কাজে লাগানো যাবে না। এডিজি ল’অ্যান্ড অর্ডার ছাড়াও এদিন ভোটে কত সংখ্যক বাহিনী পাওয়া যাবে তা যাচাই করতে আই জি বিএসএফ, আই জি সিআরপিএফের সঙ্গে বৈঠক করেছেন কমিশন কর্তারা। পশ্চিমবঙ্গে বর্তমানে যে সংখ্যক বাহিনী রয়েছে তাঁর পরিসংখ্যান নিয়েছে কমিশন। এছাড়াও সীমান্তবর্তী এলাকাগুলির পরিস্থিতিও যাচাই করেছেন কমিশন কর্তারা।

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। এদিন সব শেষে সমস্ত জেলার শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। জেলাগুলিকে অবিলম্বে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের পাশাপাশি ভোটের যাবতীয় প্রস্তুতি আপ-টু-ডেট রাখতে বলা হয়েছে। জেলাগুলিতে ইতিমধ্যেই প্রশাসনিকস্তরে অফিসারদের বদলির তথ্যও এদিন নিয়েছে কমিশন। বেশ কিছু জেলাকে এয়ার অ্যাম্বুল্যান্স ও হেলিকপ্টার তৈরি রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন-রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...