Saturday, March 14, 2026

সংখ্যালঘু ভোট ভাগ করতেই কোটি কোটি টাকা খরচ করে পীরজাদাদের নামানো হচ্ছে, বললেন ত্বহা

Date:

Share post:

সংখ্যালঘু ভোট ভাগ করতেই কোটি কোটি টাকা খরচ করে পীরজাদাদের নামানো হচ্ছে। এমনই জানিয়েছে বিজেপি এবং আরএসএস। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির নতুন রাজনৈতিক দল ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ নিয়ে এমনই বিস্ফোরক প্রতিক্রিয়া আরও এক পীরজাদা ত্বহা সিদ্দিকির। ত্বহা জানান, ‘সাদা জামা, আর ভিতরে গেরুয়া পরে দুর্নীতিমুক্ত হওয়া যায় না। যে বাংলাকে দুর্নীতিমুক্ত করবে বলছে, সে নিজেই দুর্নীতিতে যুক্ত। চ্যালেঞ্জ করে বলতে পারি, ১০০ জন পীরজাদা যদি দল ঘোষণা করে, তাহলেও বাংলার সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবে না। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে।’

ভাইপোর নতুন রাজনৈতিক দল নিয়ে ত্বহার প্রতিক্রিয়া, “এতে আমরা ফুরফুরা শরিফের পীরজাদা,পীর সাহেবরা দীর্ঘ নিশ্বাস ফেললাম। ফুরফুরা শরিফের পীর সাহেবদের যাঁরা ভক্ত তাঁরাও দীর্ঘ নিশ্বাস ফেললেন। এটা আমাদের কাছে খুব লজ্জার। ফুরফুরার পীর সাহেবের যাঁরা অনুসারি তাঁদের কাচে এটা কালো দিন। ফুরফুরা শরিফের পীর সাহেবদের বংশের কোনও ছেলেই এ পথে হাঁটেনি। আজকে সে হেঁটেছে।” যদিও ত্বহার বিশ্বাস, এতে করে “সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাগ বসানো যাবে না। সাধারণ মানুষ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে উন্নয়নের পক্ষে ভোট দেবেন।”

‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’এ মিমের যোগ দেওয়ার সম্ভাবনাও কার্যত উস্কে দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকির (Taha Siddiqui) ভাইপো। রাজনৈতিক কারবারীদের মতে, বাংলার ভোটে যদি আসাদউদ্দিন ওয়াইসির দল প্রার্থী দেয়, সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাবে। ফলে বিপাকে পড়বে তৃণমূল (TMC)। সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্নের মুখে আব্বাসউদ্দিনের জবাব, ‘কে বলছে, মিম বিজেপির দল? যে দলই আসবে, তাকে নিজের মনে করে পথ চলব।’

আরও পড়ুন-CWC বৈঠকে বড় সিদ্ধান্ত, মে মাসে হতে পারে কংগ্রেস সভাপতি নির্বাচন: সূত্র

Advt

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...