Friday, April 3, 2026

কুয়াশায় মোড়া কলকাতা, জাঁকিয়ে শীত বঙ্গে

Date:

Share post:

রাজ্যবাসীদের জন্য সুখবর! শনি ও রবিবার জাঁকিয়ে শীত বিরাজ করবে বঙ্গে। শীতের সঙ্গে পাল্লা দিয়েছে কুয়াশাও। সকালেও ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল শহর ও শহরতলি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলানয় ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বনিম্ন ৪০ শতাংশ এবং সর্বোচ্চ ৯৭ শতাংশ।

শনিবার সকালে ঘন কুয়াশায় মুড়েছিল কলকাতা। তবে বেলা বাড়তেই সামান্য হলেও কেটেছে কুয়াশা। রয়েছে মেঘলা আকাশ। আরও ২৪ ঘন্টা এই পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, রবিবারের পর উষ্ণতা সামান্য বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে। পূর্বাভাস, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস।

জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করায় আটকে যাবে উত্তুরে হাওরে। জম্মু-কাশ্মীরে তুষারপাত-সহ রবিবার থেকে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন-মন্ত্রিত্ব ছাড়তেই সৌগত-শতাব্দীর নিশানায় রাজীব

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...