Friday, June 26, 2026

রাজনৈতিক সংঘর্ষে অশান্ত বেলুড়, চলল ‘বোমা-গুলি’

Date:

Share post:

রাজনৈতিক সংঘর্ষে শুক্রবার রাত থেকে উত্তেজনা ছড়াল হাওড়ার বালি-বেলুড় অঞ্চলে। ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অভিযোগ সংঘর্ষে চলেছে গুলিও। শুক্রবার সন্ধে থেকে হাওড়া বেলুড়ে (Belur) তৃণমূল ( Tmc) এবং বিজেপি (Bjp) কর্মীদের ভিতরে গোলমাল বাধে বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, বেলুড়ে বিজেপির একটি সভা ছিল। সেখানে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। এ বিষয়ে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, দলীয় পতাকা লাগাতে গিয়ে শাসকদলের হামলার শিকার হন তাদের দলের কর্মীরা। তাদের মারধর করা হয়।

ঘটনাটিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জি টি রোড (GT Road) অবরোধ করেন বিজেপি সমর্থকরা। অবরোধকারীদের অভিযোগ, এদিন ফের হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলাকারীদের কারও হাতে বন্দুকও ছিল বলে অভিযোগ। মহিলারাও পথি নামেন।

দু’পক্ষের সংঘর্ষ এদিন সকালে ব্যাপক আকার নেয়। অভিযোগ, তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে বোমাবাজি হয়েছে। দু পক্ষই পরস্পরকে লক্ষ্য করে ইট ছুড়েছে। গুলি চলে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

সকালে এই সংঘর্ষের ঘটনায় বাজারে যাওয়া মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। ক্রেতাদের কেউ কেউ প্রাণ বাঁচাতে বাইক ফেলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। রাস্তায় থাকা ওই বাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন:দলত্যাগীদের চোখে জল কেন? দ্বিধা না অস্বস্তি?

পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে ব়্যাফ ( Raf)। ঘটনাস্থলে পুলিশ দেরি করে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

Advt

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...