Wednesday, June 3, 2026

পার্টি অফিস ভাঙচুর ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা

Date:

Share post:

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। অভিযোগ-পাল্টা অভিযোগ। দিনহাটার বুড়ির হাট এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃনমূল ও বিজেপি। এলাকায় একে অপরের বিরুদ্ধে পার্টি অফিসের সামনে বোমাবাজি করে হামলা চালানোর অভিযোগ তোলে।

আরও পড়ুন- পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকরের আহ্বান বাংলাদেশের

২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল-বিজেপি। অনুষ্ঠান শেষে বিজেপি পার্টি অফিসের সামনে দুঃস্থ পড়ুয়াদের বই ও পড়ার সামগ্রী দেওয়া হয়। এরপরই রাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি পার্টি অফিসে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি পার্টি অফিসের সামনে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা বলেন তৃণমূল কংগ্রেস মানুষের কাছ থেকে দূরে সরে গেছে তাই তারা এলাকায় সন্ত্রাস করছে। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি কর্মীরা এই অনুষ্ঠানের নামে এলাকায় সন্ত্রাস করেছে। মরনেয়া বাজারের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর করা হয়। পার্টি অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন বিজেপি তাদের দলের পার্টি অফিসে হামলা করেছে এবারে মিথ্যে সাজানো নাটক করছে। দুই পক্ষের পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে যাতে অশান্তি না ছড়ায় তাই এলাকায় মোতায়েন হয়েছে দিনহাটা থানার পুলিশ।

আরও পড়ুন- ‘চোরেরা এখন ডাকাতের ঘরে আশ্রয় নিচ্ছে’, দলবদলুদের তোপ দেগে সরব সুশান্ত

Advt

Related articles

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...