Friday, April 3, 2026

টিকাকরণ শুরুর পর থেকে দেশজুড়ে কমল করোনা সংক্রমনের হার

Date:

Share post:

সারাদেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দুই অনেকটা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৩,২০৩ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ১৪,৮৪৯। সেই তুলনায় সোমবারের সংক্রমণের হার বেশ খানিকটা নিম্নমুখী। গত 24 ঘণ্টায় দেশে করোনার বলি ১৩১ জন। রবিবার যা ছিল ১৫৫। এদিনও দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার খানিকটা বেড়েছে।Advt

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ৬৭ হাজার ৭৩৬। এর মধ্যে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ৮৪ হাজার ১৮২ জন। কোভিডের কোপে এ পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৫৩ হাজার ৪৭০ জনের। আর করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৩ লক্ষ ৩০ হাজার ৮৪ জন। তবে এসবের থেকেও গুরুত্বপূর্ণ তথ্য, গত ১৬ তারিখ থেকে দেশজুড়ে করোনা প্রতিরোধে টিকাকরণ শুরু হওয়ার পর গত ১০ দিনের মোট ১৬ লক্ষ ১৫ হাজার ৫০৪ জনকে প্রতিষেধক দেওয়া হয়েছ। যার ভিত্তিতে বলা হচ্ছে, অন্যান্য দেশের তুলনায় ভারতে (India) টিকাকরণের কাজ অনেক দ্রুতগতিতে চলছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...