Saturday, June 27, 2026

রাজধানীতে কৃষক আন্দোলন: বিচলিত মমতা, টুইটে আইন বাতিলের দাবি

Date:

Share post:

রাজধানীর রাজপথে কৃষক আন্দোলনের ছবি দেখে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে (Twitte) সে কথা জানালেন তৃণমূল নেত্রী। নিজের টুইটার (Twitter) হ্যান্ডেল মমতা লেখেন, “দিল্লির (Delhi) রাস্তায় উদ্বেগজনক এবং বেদনাদায়ক পরিস্থিতি বিব্রত করছে।

আমাদের কৃষক ভাই-বোনদের প্রতি কেন্দ্রের অসংবেদনশীল মনোভাব এবং উদাসীনতা এই পরিস্থিতির জন্য দায়ী।
প্রথমত, এই আইনগুলি কৃষকদের আস্থা না নিয়েই পাশ করা হয়েছিল। এবং তারপরে ভারত জুড়ে প্রতিবাদ এবং কৃষকরা গত ২ মাস ধরে দিল্লির কাছে অবস্থান বিক্ষোভ করলেও তাদের প্রতি চূড়ান্ত অবজ্ঞা করা হয়েছে। কেন্দ্রের উচিত কৃষকদের সঙ্গে থেকে কঠোর আইন বাতিল করা।”

বরাবরই কৃষক আন্দোলনের পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের (Tmc) পক্ষ থেকে সিঙ্ঘু সীমান্তে বারবার প্রতিনিধিদল পাঠিয়েছেন তিনি। নিজের ফোনে কথা বলেছেন আন্দোলনরত কৃষকদের সঙ্গে। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাব আনতে এ মাসেই দু’দিন বসছে বিধানসভার (Assembly) বিশেষ অধিবেশন। এই পরিস্থিতিতে রাজধানীজুড়ে কৃষকদের এই আন্দোলন এবং মৃত্যুতে বিচলিত মমতা।

আরও পড়ুন:“দাদা আমি সাতে পাঁচে”র প্যারডিতেই রুদ্রনীলকে খোঁচা অনিকেতের

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...