Saturday, February 21, 2026

রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডের কুচকাওয়াজে নেতাজিকে শ্রদ্ধার্ঘ

Date:

Share post:

এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Basu) ১২৫তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে রেড রোডে ৭২তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উৎসর্গ করা হল তাঁকে। কোভিডের (Covid) বিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ হাতে গোনা কয়েকজন অতিথি। মঙ্গলবার, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নেতাজিকে উৎসর্গ করা হচ্ছে বলে সকালেই টুইট (Tweet) করেন মুখ্যমন্ত্রী। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “ন্যায় বিচার-স্বাধীনতা-সাম্য-সৌভ্রাতৃত্ব– সংবিধানের এই আদর্শকে রক্ষা করতে হবে। এগিয়ে নিয়ে যেতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। প্রজাতন্ত্র দিবসে সকল ভারতীয়কে উষ্ণ অভিনন্দন। আজকের কলকাতার কুচকাওয়াজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়েছে”। এর আগে নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছিলেন মমতা।

কোভিড পরিস্থিতিতে এ বছর যথাসম্ভব অনাড়ম্বর করা হয়েছে অনুষ্ঠান। কমানো হয়েছে অনুষ্ঠানের সময়সীমাও। নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতা পুলিসের (Police) ট্যাবলোতে (tableau) শ্রদ্ধা জানানো হয় তাঁকে। কর্নেল অরিন্দম ধরের (Arindam Dhar) নেতৃত্বে হয় কুচকাওয়াজ। অভ্র কিশোর চট্টোপাধ্যায়ের (Kushor Chatterjee) নেতৃত্বে কলকাতার পুলিসের অশ্বারোহী বাহিনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে। ২১টি ট্যাবলোর মাধ্যমে কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী-সহ রাজ্যের ভিন্ন প্রকল্প তুলে ধরা হয়।

আরও পড়ুন-এবার বিশ্ব-দরবারে রাজ্যের ‘দুয়ারে সরকার’ এবং ‘ পাড়ায় সমাধান’

Advt

spot_img

Related articles

মাটি-গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা মাটিয়ায়: ঘরে ফেরা হল না ২ তরুণের

মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মাটিয়া (Matia) থানা এলাকার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে রাতের অন্ধকারে...

নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে FIR তনয় শাস্ত্রীর!

অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) লড়াইয়ে নতুন আপডেট। আইনি নোটিশ আগেই...

শেষ হবে না SIR-এর কাজ: আতঙ্কে গঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষক বিএলও-র!

নির্দিষ্ট সময়ের মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা। ফলে যে...

বাংলার সিনেমার জয়: ‘বিনোদিনী’ RIFF-এ পুরস্কার জিতে মত পরিচালক রামকমলের

জয়িতা মৌলিক একবছর পেরিয়ে এখনও পুরস্কারে ঝুলি ভরছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সদস্য  সমাপ্ত ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...