Sunday, February 22, 2026

‘চ্যালেঞ্জ করেছেন, গ্রহণ করেছি, প্রার্থী হোন নন্দীগ্রামেই’, হুংকার শুভেন্দুর

Date:

Share post:

কৃষি আইন(Farm Law) বাতিলের দাবিতে দিল্লিতে কৃষকদের মিছিলে যখন কাঁদানে গ্যাস, লাঠি চার্জ করছে পুলিশ, ঠিক তখনই নন্দীগ্রামে (Nandigram) কৃষি আইনের সমর্থনে পদযাত্রা ও সভা করেছে বিজেপি(BJP)৷ মঙ্গলবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ মঞ্চের পিছনের ব্যানারে লেখা কৃষি আইনের সমর্থনে সভা, আর মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুবাবু স্পষ্টভাষায় নির্বাচনী প্রচার সারলেন৷ এদিন ফের তিনি শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রার্থী হওয়ার দাবি তোলেন

Advt

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “আপনি চ্যালেঞ্জ করেছেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি৷ নন্দীগ্রামেই এবার প্রার্থী হয়ে জল মাপুন৷ কীভাবে হারতে হয় আপনি দেখুন৷ ১৭টি অঞ্চলের মধ্যে ৩টিতে আপনি জিতবেন, বাকি ১৪ অঞ্চলে তৃণমূলকে পরিষ্কার করে দেবে বিজেপি৷ আপনি জিততে পারবেন তো ?” শুভেন্দু বলেন, “ক’টা আসনে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী ? ‘বড়বোন’ ভবানীপুর, ‘মেজোবোন’ নন্দীগ্রাম ছাড়াও তো ডোমজুড়, বালি, উত্তরপাড়ায় দাঁড়াতে হবে”৷ পাশাপাশি পুরোনো কথাই ফের তুলে ধরে ব্যাখ্যা করেন, কেন তিনি বিজেপিতে যোগ দিলেন৷ জয় শ্রীরাম ধ্বনিতে মুখ্যমন্ত্রীর আপত্তির কড়া সমালোচনাও করেন৷ সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় প্রকল্পগুলি এ রাজ্যে চালু না হওয়ার জন্যও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন৷ ভোট-ভাষণের মেজাজে শুভেন্দু অধিকারী উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “ভোটের কাজ শুরু হয়ে গিয়েছে৷ এবার ভোট হবে আধাসেনার নজরদারিতে৷ আপনারা শুধু নিজেদের ভোট নিজেরা দিতে যাবেন, বাকিটা বুঝে নেবে আধাসেনা বাহিনী৷ এদিন সভার আগে নন্দীগ্রাম ২নং ব্লকের কিষান মান্ডি সুরক্ষার দাবিতে শিবরামপুর থেকে বিরুলিয়া পর্যন্ত পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী ৷ তারও আগে

নিমতৌড়ির স্মৃতিসৌধে স্বাধীনতা সংগ্রামীদের সম্মাননা প্রদান ও জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি৷

 

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...