'বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি', সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother Language Day) স্মরণে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দেশপ্রিয় পার্কে মাতৃভাষা দিবস উদযাপন ও বঙ্গ-সম্মান প্রদানের কথা উল্লেখ করে সমাজমাধ্যমে লিখলেন, মাতৃভাষার উত্তরাধিকার রক্ষা আমাদের কর্তব্য। এই মর্মে সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করেন নেত্রী।
Sponsored

তিনি লেখেন, ভারত অনেক ভাষা এবং সংস্কৃতির দেশ। বাংলাতেও অনেক ভাষা, অনেক সংস্কৃতি। আমরা যেমন বাংলাকে ভালোবাসি, তেমনি আমরা হিন্দি, উর্দু, নেপালি, কুরুখ, কুর্মালি, রাজবংশী, সাঁওতালি, কামতাপুরী, সাদ্রি এবং আমাদের মাটিতে কথিত অন্যান্য ভাষাকেও সমানভাবে সম্মান করি। প্রতিটি ভাষা তার ইতিহাস, স্মৃতি এবং উচ্চাকাঙ্ক্ষা বহন করে। বৈচিত্র্যের মধ্যে এই ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। আর বিভেদ সৃষ্টিকারী শক্তি বাংলাভাষীদের ‘ঘুসপেটিয়া’ হিসেবে চিহ্নিত করে অপমান করছে। এটা আমাকে গভীরভাবে ব্যথিত করে। এই ধরনের কর্মকাণ্ড সাংবিধানিক মূল্যবোধে আঘাত করে। আমরা কখনই অসহিষ্ণুতা বা সংকীর্ণমনা রাজনীতির দ্বারা বাংলার সংস্কৃতি, ঐতিহ্য বা পরিচয়কে ক্ষুণ্ণ হতে দেব না। একুশের পুণ্যলগ্নে আমাদের সম্মিলিত অঙ্গীকার, কোনও সাম্প্রদায়িক বা বিভেদ সৃষ্টিকারী শক্তি বাংলার সম্প্রীতি ভাঙতে পারবে না। আমাদের ভাষাগত গর্ব নষ্ট করার কোনও প্রচেষ্টা সফল হবে না। আমরা অন্তর্ভুক্তিমূলক এবং ধর্মনিরপেক্ষ নীতিমালাকে সমুন্নত রাখব। আমাদের মাতৃভাষা বিশ্বসভায় যে গৌরব এনে দিয়েছে, সেই উত্তরাধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। আরও পড়ুন: ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
তিনি আরও লেখেন, বিশ্বজুড়ে যাঁরা মাতৃভাষাকে গর্বের সাথে লালন করে এবং উদযাপন করেন, তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেশপ্রিয় পার্কের ভাষা স্মৃতিস্তম্ভে সাহসী আত্মাদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেছি, যাদের আত্মত্যাগ আমাদের নির্ভয়ে মাতৃভাষায় কথা বলার সাহস দিয়েছিল। তাঁদের ত্যাগ মাতৃভাষাকে গণতান্ত্রিক দৃঢ়তা এবং সাংস্কৃতিক আত্মমর্যাদার প্রতীকে রূপান্তরিত করেছে। সেইসঙ্গে বিভিন্নস্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ পুরষ্কারে সম্মানিত করার সৌভাগ্যও লাভ করেছি আমরা। গান এবং কবিতা এই উদযাপন বাংলার সৃজনশীল প্রতিভা ও চেতনাকে উন্নীত করে। গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্টার জলসা এবং জি বাংলাকে বঙ্গভূষণ সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
19h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
21h ago
