Saturday, February 21, 2026

পার্টি অফিস নিয়ে হরিনাভিতে বিজেপির দু’গোষ্ঠীর সংঘর্ষ, দর্শক দিলীপ ঘোষ

Date:

Share post:

এবারের ২৬ জানুয়ারি দিনটি বোধহয় ভালো কাটলো না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (DILIP GHOSH)৷ সকালে তারাপীঠে উল্টো জাতীয় পতাকা উত্তোলন ঘিরে বিতর্ক৷ আর বিকেলে হরিনাভি(HARINAVI) এলাকায় বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ে কারা আগে ঢুকবে, তা নিয়ে দিলীপবাবুর চোখের সামনেই সংঘর্ষ দুই গেরুয়া-গোষ্ঠীর।

কলকাতা লাগোয়া হরিনাভি এলাকায় বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় ঘিরে গেরুয়া শিবিরের দুই গোষ্ঠীর
তুমুল সংঘর্ষ(CLASH)৷ সবটাই হলো দিলীপ ঘোষের সামনে৷ সাধারণতন্ত্র দিবসের দিন, মঙ্গলবার, ওই নতুন কার্যালয় উদ্বোধন করতে সোনারপুর থানা এলাকার হরিনাভিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ।

দুই গেরুয়া গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলে আসে পুলিশ৷ এখনও এলাকায় মোতায়ন রয়েছে পুলিশ পিকেট। অনুষ্ঠান শুরুর দিকে নতুন ওই কার্যালয়ের উদ্বোধন নিয়ে উৎসবের মেজাজ ছিল বিজেপির কর্মী- সমর্থকদের মধ্যে। হঠাৎ তাল কাটল নতুন কার্যালয়ের ফিতে কাটবার পর। বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষের সঙ্গে নতুন কার্যালয়ে কে আগে ঢুকবে এই নিয়ে সমস্যা দেখা দেয় দুই গোষ্ঠীর মধ্যে। ততক্ষণে ফিতে কেটে নতুন পার্টি অফিসের দোতলায় গিয়ে বসেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর নীচে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি৷ উপস্থিত জেলার নেতারা বোঝানোর চেষ্টা করলেও তা কাজে লাগেনি শেষে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। এবং তালা ঝুলিয়ে দেওয়া হয় দিলীপবাবুর হাতে উদ্বোধন হওয়া নতুন কার্যালয়ে। গোটা ঘটনায় চরম ক্ষুব্ধ দিলীপ ঘোষ। তিনি জেলা নেতৃত্বকে বুধবারের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পরে দিলীপ ঘোষ বলেন, ‘”দলে এ ধরনের বিশৃঙ্খলতা বরদাস্ত করা হবে না। যাঁরা এই ঘটনার পিছনে আছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একদিন সময় দিয়েছি জেলা নেতৃত্বকে। ২৪ ঘন্টার মধ্যেই শাস্তি পাবে অভিযুক্তরা।প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে দোষীদের”৷

আরও পড়ুন-বাঁকুড়ায় সমান্তরাল বিজেপি, লালঝাণ্ডা লাগিয়ে প্রার্থীর নাম ঘোষণা শুভেন্দু- অনুগামীদের

Advt

spot_img

Related articles

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...

ডনের দেশে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, নজির হরমনপ্রীতের

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে দাঁড়িয়ে তাদেরকেই হারানো—মেয়েদের ক্রিকেটে যা বরাবরই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই এবার সফলভাবে জয় করল ভারতীয়...

ISL: মিগুয়েল-ইউসেফ যুগলবন্দিতে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

আইএসএলের(ISL) শুরুতেই মশালের আগুনে গনগনে আঁচ। বিগত পাঁচ মরশুম ধরে লিগের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি লাল হলুদ...