Saturday, April 4, 2026

প্রথা মেনে রাজভবনের চা-চক্রে এক ফ্রেমে ধনকড়-মমতা

Date:

Share post:

সংঘাত দূরে সরিয়ে প্রথা মেনে রাজভবনে প্রজাতন্ত্র দিবসের বিকেলে চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী(Chief Minister)। সকালে রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানেও এক ফ্রেমে দেখা গিয়েছিল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এরপর প্রতি বছরের মতো মঙ্গলবারও বিকেল ৪টে নাগাদ রাজভবনে চা-চক্রে পৌঁছে যান মমতা। প্রায় ৪৫ মিনিট সেখানে ছিলেন তিনি। গত বছর এই চা-চক্র নিয়েও বিতর্ক তৈরি হয়। প্রজাতন্ত্র দিবসে রাজভবনের চা-চক্রে অনুপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী। বিকেলের বদলে দিনে রাজভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সেরে এসেছিলেন তিনি। তবে তাতে চিঁড়ে ভেজেনি। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি কড়া ভাষায় টুইট (Twitte) করেন রাজ্যপাল।

এবার আগেভাগেই রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রোটোকল মেনে রাজভবনে অনেকটা সময় ছিলেন মমতা। হাসি মুখেই কুশল বিনিময় করেন।

সূত্রের খবর, মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাজ্যপালের সঙ্গে একান্তে আলোচনাও করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Benarjee), বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)-সহ সরকারের উচ্চপদস্থ আমলারা। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা সিপি-ও হাজির ছিলেন চা-চক্রে। বিজেপির (BJP) তরফে ছিলেন দিলীপ ঘোষ এবং তথাগত রায়।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...