Monday, April 6, 2026

‘চেটেপুটে’-র স্বাদ নিতে চলে আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে

Date:

Share post:

ভোজনরসিক বাঙালির জন্য বৃহস্পতিবার শিয়ালদহের সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হল পঞ্চম বর্ষের খাদ্য মেলা ‘চেটে পুটে’। মেলার উদ্বোধন করলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। দেশি-বিদেশি প্রায় ৭০টি খাবারের স্টল রয়েছে এই মেলায়। পান্তা ভাত থেকে শুরু করে বিরয়ানি, পিঠেপুলি এমনকি অক্টোপাসের চাটনিও পাওয়া যাবে বিভিন্ন খাবার স্টলে। মেলায় শুধু রসনা তৃপ্তিই নয়; থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের নানান মনোরঞ্জনের অনুষ্ঠান।
তাছাড়া প্রায় ৬০০ দুস্থ বাচ্চাদের ভুড়িভোজের ব্যবস্থাও থাকছে একদিন।
উদ্যোক্তা মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলায় পিৎজা থেকে পান্তা, অক্টোপাস থেকে পাটিসাপটা, বিরিয়ানি থেকে বেকড সন্দেশ সব পাওয়া যাবে। অংশ নিচ্ছে কলকাতার প্রায় সমস্ত বিখ্যাত রেঁস্তোরা এবং প্রখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারী সংস্থা। । প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনে ছিলেন রাজনীতিবিদ প্রদীপ ঘোষ, শিল্পী মল্লার ঘোষ, সাংবাদিক কুণাল ঘোষ প্রমুখ বিশিষ্টরা। কোভিডের সমস্ত নিয়মবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে এই খাদ্যমেলা।
বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায় বলেন, এমন পরিস্থিতিতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় । খেতে ভালোবাসেন কম বেশি সকলেই । সেই খাবার যদি স্বাস্থ্য সম্মত হয় তবে কোনও অসুবিধা হবে না । সাংবাদিক কুণাল ঘোষ বলেন, এই কোভিড পরিস্থিতিতেও জীবন কিন্তু থেমে থাকেনি । তাই স্বাভাবিক নিয়মেই নানান সুস্বাদু খাবারের স্বাদ পরখ করতে আসতেই হবে সন্তোষ মিত্র স্কোয়ারের এই খাদ্য মেলায়।
ফলে আর দেরি নয়, আজই আসুন লেবুতলা পার্কে, আর শীতের আমেজে পরখ করে দেখুন দেশি-বিদেশি নানান খাবার ।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...