Friday, April 3, 2026

‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে…’ কবির নাম গুলিয়ে ফেলে হাসির খোরাক সৌমিত্র খাঁ

Date:

Share post:

জনসভায় বিতর্কিত ও ভুল মন্তব্য করে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে রাজ্য তথা কেন্দ্রের একাধিক বিজেপি নেতাকে। তা সে বেপরোয়া দিলীপ ঘোষ(Dilip Ghosh) হোক বা রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন উল্লেখ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই হোন। এই তালিকায় এবার নবতম সংযোজন বিজেপি(BJP) সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Khan)। সম্প্রতি বাংলা সাহিত্যের জনপ্রিয় ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ এই উক্তিকে ঘিরেই এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন সাংসদ সৌমিত্র ।

নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে জনসভা ও প্রচার বেশ বেড়েছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বেড়ুগ্রামে দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এখানেই রাজ্যের বেকার সমস্যার কথা তুলে ধরতে গিয়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় উক্তি টেনে এনে বলেন ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। এতদূর ঠিক ছিল কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। এই উক্তির লেখকের নাম বলতে গিয়ে তিনি বলে বসলেন এটি কবি জীবনানন্দ দাশের লেখা। সাংসদের মুখে এহেন মন্তব্য শুনে শুরুতেই খটকা লাগে উপস্থিত শ্রোতার। ‌ পরে তারা বুঝতে পারেন কিছু একটা ভুল করে বসেছেন সাংসদ। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক।

আরও পড়ুন:রামমন্দির নির্মান তহবিলে ২ লক্ষ ৪০ হাজার টাকা দিলেন শুভেন্দু

এই উক্তিটি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে অন্নপূর্ণাকে একথা বলেছিলেন ঈশ্বরী পাটনী। তবে মন্তব্যটি জীবনানন্দের বলে চালিয়ে দেওয়ার পর শ্রোতাদের মধ্যে গুঞ্জন শুরু হলেও তাতে অবশ্য বক্তব্যে কোনও প্রভাব পড়েনি সৌমিত্র খাঁর। তবে তার এই ভুল বক্তব্যকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, স্কুলের বইয়ে আমরা রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী কবিতা পড়েছি। তাই বিজেপি সাংসদ সৌমিত্র বাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ জাগছে। তাঁর যে স্কুল শিক্ষাটুকু ঠিকঠাকভাবে হয়নি তা তাঁর এই মন্তব্যেই ধরা পড়ছে। পাশাপাশি তিনি আরো বলেন, বিজেপি বাংলার সংস্কৃতি, বাংলার মনীষীদের বিষয়ে অবগত নয়। তাই তারা অনায়াসে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন বলে দিতে পারেন। সেই দলের সাংসদ সৌমিত্র খাঁ আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে এই অবিস্মরণীয় বাক্যের লেখক হিসেবে জীবনানন্দের নাম উল্লেখ করবেন তাতে অবাক হবার কী আছে।

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...