Friday, April 3, 2026

রামমন্দির নির্মান তহবিলে ২ লক্ষ ৪০ হাজার টাকা দিলেন শুভেন্দু

Date:

Share post:

রাম মন্দির নির্মানকাজে ২ লক্ষ ৪০ হাজার টাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷

বুধবার শ্যামবাজারে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) দফতরে যান শুভেন্দু। সেখানে গিয়ে তিনি রামমন্দির নির্মান তহবিলে (RamMandir Nidhi) ২ লক্ষ ৪০ হাজার টাকা দেন। প্রাক্তণ সাংসদ হিসাবে যে পেনশন তিনি পান, সেখান থেকেই এই টাকা দিয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু ৷ দেন।
আর সেখানেই প্রথমবার সরাসরি প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) নাম করে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানও জানালেন শুভেন্দু। তিনি বলেন, “রাজীববাবু ভদ্রলোক, শিক্ষিত ও কাজের লোক। আমি আশা করব তিনি ভারতীয় জনতা পার্টিতেই আসবেন। আমরা একসঙ্গে কাজ করব। ভালো হবে।”

আরও পড়ুন:কোন্নগরে প্রবীর ঘোষালের সমর্থনে পোস্টার, ছিঁড়লেন স্থানীয়রাই

প্রসঙ্গত চলতি সপ্তাহের শেষেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরের জনসভায় তৃণমূল সাংসদ সুনীল মন্ডল ও শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক এবং নেতা বিজেপিতে যোগ দেন।
এরপর ফের নতুনভাবে তৃণমূলের একাংশ বেসুরো হয়েছেন। সাম্প্রতিক ইতিহাস বলছে, অন্য দলের বেসুরো-রা গিয়ে বিজেপিতেই মিশেছেন এবং ‘ছন্দে’ ফিরেছেন৷ এই মুহুর্তেও তেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া এবং লক্ষ্মীরতন শুক্ল তো বটেই আরও একাধিক তৃণমূল বিধায়ক, নেতা অমিত শাহের হাত ধরেই যোগ দিতে পারেন বিজেপিতে৷

Advt

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...