Monday, June 8, 2026

‘তৃণমূলে ভালো লোকের জায়গা নেই’, ফের বিস্ফোরক মন্তব্য প্রবীর ঘোষালের

Date:

Share post:

“তৃণমূলে ভালো লোকের জায়গা নেই৷ ভালো লোকজনকে যত তাড়াতাড়ি তাড়ানো যাবে, যারা করে-কম্মে খায়, তারা তত তাড়াতাড়ি দলটা দখল করতে পারবে”৷ ফের বিস্ফোরক মন্তব্য উত্তরপাড়ার তৃণমূল (TMC) বিধায়ক প্রবীর ঘোষালের (MLA Prabir Ghoshal)৷

এখানেই শেষ হয়নি, বৃহস্পতিবার তিনি বলেছেন, “দলের শো-কজের (Show Cause) চিঠি এখনও পাইনি৷ কোথা থেকে শো-কজ করা হয়েছে, কে শো-কজ করেছে, কিছুই জানিনা৷ ওসব স্রেফ মিডিয়াকে বলা হয়েছে৷ আমার ধারনা, ওই চিঠি আসবেনা৷ ওরা জানে, চিঠি পেলে কড়া উত্তর যাবে, সে কারনেই চিঠি আসবে না৷ তবে আমি অপেক্ষা করছি৷”

এদিকে, বৃহস্পতিবার সকালে কোন্নগরের বিভিন্ন এলাকায় দেখা যায় উত্তরপাড়ার এই বিধায়কের ছবি-সহ ব্যানার, নিচে লেখা ‘দাদার অনুগামী’। এই ধরনের ব্যানার প্রসঙ্গেও প্রবীর ঘোষাল ব্যাখ্যা দিয়েছেন৷ বলেছেন, “এতদিন এই এলাকায় কাজ করছি, সাধারণ মানুষ হয়তো ভালোবেসে এই ব্যানার লাগিয়েছে৷ তারা হয়তো চাইছেন, আমি লড়াই করি৷ আমিও মনে করি ভোটে দাঁড়িয়ে জবাব দেওয়া উচিত”৷

রাজনৈতিক মহলের ধারনা, প্রবীর ঘোষালের এ ধরনের বিস্ফোরক কথার অর্থ, তাঁর দলত্যাগ বা বিজেপিতে যোগদান প্রায় নিশ্চিত ৷ তবে প্রবীর ঘোষাল বলছেন, দলগতভাবে বিজেপিতে যাওয়ার ডাক এখনও আসেনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়েছেন প্রবীর ঘোষাল। বলেছিলেন, “দলে ভালো লোকজনের জায়গা নেই৷” এরপরই তৃণমূল শোকজ করে প্রবীরবাবুকে৷ ওদিকে, একথা বলার পর বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রবীরবাবুর সাংবাদিক বৈঠক চলাকালীনই দলীয় কর্মীরা বাইরে বিক্ষোভ দেখান, সেসময় ‘গদ্দার’ স্লোগানও ওঠে৷

আরও পড়ুন- পাতা ফাঁদে পা দিয়ে বালিতে বিজেপির প্রার্থী হতে চান বৈশালী

Advt

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...