Tuesday, June 23, 2026

‘আয়ুষ্মান ভারত’-এর পক্ষে সওয়াল করে বাংলার মানুষের মন জয়ের চেষ্টা অমিত-স্মৃতির

Date:

Share post:

দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অমিত শাহর বদলে রবিবার ডুমুরজোলা স্টেডিয়ামে স্মৃতি ইরানিকে(Smriti Irani) বক্তা হিসেবে নিয়ে এলো গেরুয়া শিবির। বারবার বিরোধীরা বাংলার মানুষকে না জানা, বাংলা বলতে না পারা বিজেপির (Bjp) কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে প্রচার নিয়ে কটাক্ষ করেছে। এবার তাই বাংলা বলতে পারা এক নেত্রীকে সামনে নিয়ে এসেছে পদ্ম শিবির। আর তার সঙ্গে ভার্চুয়ালি সভায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman) প্রকল্পকে সামনে রেখে এ দিন প্রচার করেন দুজনে। তবে দু’জনের কারোর বক্তব্যেই কোন নতুন কথা নেই। শুধু তাই নয়, কেন্দ্রীয় প্রকল্পের টাকা কৃষকদের পাওয়া নিয়ে রাজ্যের শাসকদলের প্রতি কটাক্ষ করলেও, কৃষি আইনের বিরোধিতায় এক মাসের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে তাঁদের মুখে একটি শব্দও শোনা গেল না।

ডুমুরজোলায় (Dumurjola) বিজেপির যোগদানে মেলায় সশরীরে থাকতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে দিল্লি থেকে ভারচুয়ালি সভায় ভাষণ দেন তিনি। শনি ও রবিবার বিজেপিতে যোগদানকারী একাধিক ব্যক্তিকে দলে স্বাগত জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হন শাহ। তাঁর অভিযোগ বাংলার গরিব মানুষকে ঠকিয়েছে শাসকদল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, বাংলার তাঁরা ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই ‘আয়ুষ্মান ভারত’ চালুর অনুমোদন দেবেন।

বাংলা-হিন্দি মেশানো কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বক্তব্যের প্রধান লক্ষ্য ছিল শাসকদল ও রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে আমফান থেকে শুরু করে রেশন সবকিছু নিয়েই তৃণমূল সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন স্মৃতি। কিন্তু হরিয়ানা, উত্তর প্রদেশ দুই বিজেপি শাসিত রাজ্যে যে এই আইন নিয়ে তীব্র প্রতিবাদ হচ্ছে সে বিষয়ে নীরব থাকলেন আমেঠির সাংসদ।

এদিন অন্যান্য দল থেকে বেশ কয়েকজন যোগদান বিজেপিতে। রাজীবের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের (Tmc) প্রথম দিককার হাওড়ার বর্ষীয়ান নেতা বাণী সিংহ রায়।

আরও পড়ুন-ডুমুরজোলার সভা থেকে ‘ডবল ইঞ্জিনে’র বার্তা রাজীব-শুভেন্দুর, ফের উঠল ‘চুপচাপ’ স্লোগান

Advt

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...