Friday, April 3, 2026

ফেব্রুয়ারিতে বিভিন্ন অঞ্চল মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

Date:

Share post:

রাত পোহালেই ফ্রেব্রুয়ারি মাস। এই মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ফ্রেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চল মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার। এই দিনগুলিতে ATM, মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে সমস্ত ব্যাঙ্কের শাখা ও দফতরে কোনও পরিষেবা পাওয়া যাবে না। আরবিআই-এর গাইডলাইন অনুসারে, প্রতি মাসে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফেব্রুয়ারি মাসে মোট ৪টি রবিবার পড়েছে। এ ছাড়াও রয়েছে দ্বিতীয় ও চতুর্থ শনিবার।

পাশাপাশি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে দু’ধরনের ছুটি থাকে। একটি রাজ্যের ছুটি এবং অপরটি জাতীয় ছুটি। রাজ্যের ছুটি নির্দিষ্ট রাজ্য ভিত্তিক। সে ক্ষেত্রে প্রতিটি রাজ্যে ওই দিন ব্যাঙ্ক বন্ধ না-ও থাকতে পারে। তবে জাতীয় ছুটিতে দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকে। কিন্তু ফেব্রুয়ারি মাসে কোনও জাতীয় ছুটি নেই।

দেখে নেওয়া যাক ছুটির তালিকা :-

◾ ১২ ফেব্রুয়ারি-লোসার/ সোনাম লোচ্চার-সিকিম
◾ ১৫ ফেব্রুয়ারি-লুই-এনগাই-লি-মণিপুর
◾ ১৬ ফেব্রুয়ারি-সরস্বতী পুজো-পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ওড়িশা
◾ ১৯ ফেব্রুয়ারি-ছত্রপতি শিবাজির জয়ন্তী-মহারাষ্ট্র
◾ ২০ ফেব্রুয়ারি-মিজোরাম রাজ্য দিবস-মিজোরাম
◾ ২৬ ফেব্রুয়ারি-মহম্মদ হজরত আলির জন্মদিবস-উত্তর প্রদেশ

অর্থাৎ এই তালিকা থেকে স্পষ্ট ৪টি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া একমাত্র ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোতেই পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন-মোদির ‘মন কি বাত’এ ভারতের ঐতিহাসিক জয়ের প্রশংসা

Advt

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...